আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
এই ভূখণ্ড কেবল আমাদের, ফিলিস্তিন বলে কিছু নেই: নেতানিয়াহু
এই ভূখণ্ড কেবল আমাদের, ফিলিস্তিন বলে কিছু নেই: নেতানিয়াহু
ডেস্ক রিপোর্টার || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১২, ২০২৫, ১২:২২ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৮২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন করে বসতি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ-সংক্রান্ত একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষর করেন।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হবে এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেরুজালেমের পূর্বে অবস্থিত মা’আলে আদুমিমে আয়োজিত এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, “আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করছি যে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র থাকবে না। এই ভূমি আমাদের।” তিনি আরও ঘোষণা দেন, এ শহরের জনসংখ্যা দ্বিগুণ করা হবে।

‘ই ওয়ান’ বা ‘ইস্ট ১’ নামে পরিচিত ওই এলাকায় প্রায় ১২ বর্গকিলোমিটার জুড়ে ৩ হাজার ৪০০ নতুন আবাসিক ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর ফলে বিভিন্ন ইসরায়েলি বসতির মধ্যে সংযোগ তৈরি হবে এবং অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে থাকে। তবে ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরে গড়ে ওঠা সব ইসরায়েলি বসতিকেই আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ধরা হয়।

আল–জাজিরার আম্মান প্রতিনিধি হামদাহ সালহুত বলেন, এ সম্প্রসারণ পরিকল্পনা অত্যন্ত বিতর্কিত, কারণ এটি পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ভৌগোলিক সংযোগ ছিন্ন করবে এবং ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুযোগ কার্যত শেষ করে দেবে।

অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ এ পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দ্বিরাষ্ট্রীয় সমাধানই শান্তির একমাত্র পথ। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। রুদেইনাহ আরও জানান, জাতিসংঘের ১৪৯টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং যারা এখনো দেয়নি, তাদের দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে