আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত ৩০ জন সদস্যকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত ৩০ জন সদস্যকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
ডেস্ক রিপোর্টার || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১৮, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৭৬

চীনে সাম্প্রতিক সময়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিরুদ্ধে অভিযান তীব্র হয়েছে। গত এক সপ্তাহেই বিভিন্ন অভিযোগে অন্তত ৩০ জন খ্রিষ্টানকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রার্থনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নিখোঁজ হন এক খ্রিষ্টান ধর্মযাজক। পরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার মেয়ে গ্রেস জিন ড্রেক্সেল বাবার কাছ থেকে একটি বার্তা পান, যেখানে তাকে নিখোঁজ ধর্মযাজকের জন্য প্রার্থনা করতে বলা হয়। কিছুক্ষণ পর তার মা ফোনে জানান, তিনি স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এতে গ্রেস বুঝতে পারেন, তার বাবাও একই ঘটনার শিকার হয়েছেন।

পর্যবেক্ষকদের মতে, চীনে সম্প্রতি পাস হওয়া একটি নতুন আইন এই ধরপাকড়ের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আইনটি মূলত গির্জার গোপন কার্যক্রম নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সংগঠনগুলোর ওপর নজরদারি বাড়ানোর উদ্দেশ্যে প্রণীত।

রাষ্ট্রীয়ভাবে নাস্তিক অবস্থান নেওয়া চীনা কমিউনিস্ট পার্টি দেশটি পরিচালনা করলেও সেখানে বিপুল সংখ্যক খ্রিষ্টান নাগরিক রয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় তিন কোটি ৮০ লাখ প্রোটেস্ট্যান্ট এবং ৬০ লাখের মতো ক্যাথলিক বাস করেন।

২০০৫ সালের পর থেকে এবং বিশেষত ২০১৮ সালে ধর্মীয় গোষ্ঠীগুলোর ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও জোরদার হয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট শি জিনপিং “ধর্মের জাতীয়করণ” প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।

২০১৮ সালের আইন অনুযায়ী, সরকারের অনুমোদন ছাড়া জনসমক্ষে উপাসনা করা নিষিদ্ধ হয়। এর ফলে ভূগর্ভস্থ অনেক গির্জা যেমন জায়ন চার্চ বাধ্য হয়ে অনলাইন উপাসনা চালু করে, কিংবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয়। এরপর থেকে একাধিক যাজককে গ্রেপ্তার ও দণ্ড দেওয়ার ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক মাসগুলোতে কর্তৃপক্ষের অবস্থান আরও কঠোর হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

চলতি বছরের মে মাসে, শি’আনের ‘লাইট অব জায়ন’ চার্চের যাজক গাও কোয়ানফুকে ধর্মবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়। জুনে, শানসির ‘লিনফেন গোল্ডেন ল্যাম্পস্ট্যান্ড’ চার্চের কয়েকজন সদস্যকে জালিয়াতির অভিযোগে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়, যা অনেকের মতে ছিল অন্যায্য রায়।

সেপ্টেম্বরে ধর্মীয় কর্মীদের জন্য নতুন অনলাইন আচরণবিধি জারি করে চীন, যেখানে কেবল অনুমোদিত সংগঠনগুলোকেই অনলাইনে ধর্মীয় প্রচার চালানোর অনুমতি দেওয়া হয়।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেস জিন ড্রেক্সেল জানান, গত কয়েক মাসে জায়ন চার্চের সদস্যরা পুলিশের ঘন ঘন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন। গত শুক্রবার ও শনিবার বেইজিং, সাংহাইসহ অন্তত ১০টি শহরে পুলিশ ব্যাপক অভিযান চালায়। এতে গুয়াংজি প্রদেশের বেইহাই শহর থেকে জিন মিংগ্রি ছাড়াও আরও কয়েকজন ধর্মীয় নেতা ও গির্জা সদস্যকে আটক করা হয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক জায়ন চার্চের যাজক ও মুখপাত্র শন লং বলেন, “চীনে ধর্মীয় নিপীড়নের নতুন ঢেউ শুরু হয়েছে, এবং এবার গির্জাগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।”

প্রতিক্রিয়া জানতে চাইলে লন্ডনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, “চীনের নাগরিকরা আইনের অধীনে ধর্মীয় স্বাধীনতা ভোগ করেন। তবে সব ধর্মীয় সংগঠনকে রাষ্ট্রের আইন ও বিধি মেনে চলতে হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “চীনের অভ্যন্তরীণ বিষয়ে তথাকথিত ধর্মীয় ইস্যুতে মার্কিন হস্তক্ষেপ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ
hdhfg
গাজা অভিযানের পরিধি সঙ্কুচিত করার নির্দেশ দিল সেনাবাহিনীকে

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে