আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা সম্পন্ন, দাফন সম্পাদিত
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা সম্পন্ন, দাফন সম্পাদিত
ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ৫, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ১০৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গনি চৌধুরী (সেলিম)-এর নামাজে জানাজা শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাইজভাণ্ডার দরবারের খতিব মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন সাংবাদিক কাদের গনি চৌধুরী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব.) আজিম উল্লাহ বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা ওমর ফারুক। এছাড়া আওলাদে গাউছুল আজম শাহ সুফি সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল মাইজভাণ্ডারী, শাহ সুফি ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। পরে ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ তাঁর কবরে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মোহাম্মদ গনি চৌধুরী সেলিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোহাম্মদ গনি চৌধুরী সেলিম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তার মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা সড়ক...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি ১২ বছরে
sfgs-700x350
খুলনায় ট্রলার ডু‌বিতে নিখোঁজ আকাশের লাশ উদ্ধার
dddd-2-700x350
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় লরির ধাক্কায় প্রাণ গেল ৪...
1000115882-700x350
দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির...
ddddd
খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের দাবীতে খুলনা নাগরিক...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে