এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) নরওয়ের অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অটলভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ মাচাদোকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকায়ো। তারা পরমাণু অস্ত্রবিরোধী সচেতনতা সৃষ্টি এবং পরমাণু অস্ত্র কখনো ব্যবহার করা উচিত নয়—এ বিষয়টি প্রদর্শনের জন্য পুরস্কারটি লাভ করেছিল।



























