আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে
ডেস্ক রিপোর্টার || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১৪, ২০২৫, ৩:০৯ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬১

গাজায় যুদ্ধ চলাকালে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে আটজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ও গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম সাফাক জানায়, গাজা সিটিতে এক ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত দাবি করেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হামাস অন্তত ৫০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার অস্থায়ী নিরাপত্তা রক্ষার দায়িত্ব হামাসকে দেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই আটজনকে একসঙ্গে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, মুখোশ পরা হামাস যোদ্ধারা হাত ও চোখ বাঁধা আটজনকে নিয়ে আসে এবং তাদের গুলি করে। হামাসের দাবি, এরা গত দুই বছরের যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছিল ও নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।

এদিকে, গাজার শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী দোঘমুস পরিবারের যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়িয়েছে হামাস। ইয়েনেত জানায়, এ সংঘর্ষে দোঘমুস গোষ্ঠীর অন্তত ৫২ জন সদস্য নিহত হয়েছেন, আর হামাসের ১২ যোদ্ধা প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে সংগঠনের সিনিয়র নেতা বাসিম নাঈমের ছেলে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হয়েছে, হামাস যোদ্ধারা অ্যাম্বুলেন্সে করে দোঘমুস গোষ্ঠীর এলাকায় প্রবেশ করে আকস্মিকভাবে গুলি চালায়।

দোঘমুস পরিবার দীর্ঘদিন ধরে গাজায় শক্তিশালী একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে সক্রিয়। তাদের হাতে ভারী অস্ত্র রয়েছে এবং অতীতেও তারা হামাসের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। ইসরায়েলও স্বীকার করেছে, হামাসবিরোধী কিছু গোষ্ঠীকে সীমিত অস্ত্র সহায়তা দিয়েছে তারা।

বিবিসির গাজা প্রতিনিধি রুশদী আবুলউফ জানিয়েছেন, প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গাজার সাধারণ মানুষের মধ্যে ভয় ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যুদ্ধ শেষ হলেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব গাজার মানুষের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।

তবে হামাসের দাবি, তাদের এই পদক্ষেপ গাজায় নিরাপত্তা পুনর্বহাল ও বিচারহীনতা দূর করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ
hdhfg
গাজা অভিযানের পরিধি সঙ্কুচিত করার নির্দেশ দিল সেনাবাহিনীকে

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে