আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
উত্তরের দাবি: সীমান্তে কাজ চলাকালে সেনাদের লক্ষ্য করে গুলি চালাল দক্ষিণ কোরিয়া
উত্তরের দাবি: সীমান্তে কাজ চলাকালে সেনাদের লক্ষ্য করে গুলি চালাল দক্ষিণ কোরিয়া
আপডেট টাইম : সেপ্টেম্বর, ২, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৫৭

উত্তর কোরিয়া অভিযোগ করেছে, সীমান্ত বন্ধের কাজ চলাকালে তাদের সৈন্যদের লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার সেনারা গুলি চালিয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। শনিবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই ঘটনাটি সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা তৈরি করছে এবং সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং উত্তেজনা প্রশমনের আশ্বাস দিলেও উত্তর কোরিয়া জানিয়েছে, সিউলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের কোনো আগ্রহ নেই। পিয়ংইয়ংয়ের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কো জং চোল জানান, গত মঙ্গলবার সীমান্ত স্থায়ীভাবে বন্ধের কাজ করার সময় দক্ষিণ কোরিয়ার সেনারা অন্তত ১০ বার সতর্কতামূলক গুলি চালায়। তিনি এটিকে “গুরুতর সামরিক উসকানি” হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করেন, এতে সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

দক্ষিণ কোরিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে চলতি বছরের এপ্রিলে সীমান্ত এলাকায় একই ধরনের একটি ঘটনা ঘটে, যখন উত্তর কোরিয়ার কয়েকজন সৈন্য সাময়িকভাবে সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি চালিয়েছিল।

উত্তর কোরিয়া আগেই জানিয়েছিল, তারা সীমান্ত পুরোপুরি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। এমনকি ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাজনিত সংঘর্ষ এড়াতে মার্কিন বাহিনীর কাছে একটি বার্তাও পাঠায়। পরবর্তীতে তারা উত্তর-দক্ষিণ কোরিয়াকে সংযুক্তকারী সড়ক ও রেলপথের কিছু অংশ ধ্বংস করে দেয়।

কো জং সতর্ক করে বলেন, “যদি সীমান্ত বন্ধের কাজে বাধা দেওয়া হয়, আমরা এটিকে ইচ্ছাকৃত উসকানি হিসেবে দেখব এবং যথাযথ প্রতিক্রিয়া জানাব।”

লি জে মিউংয়ের পূর্বসূরি উত্তর কোরিয়ার প্রতি তুলনামূলক কঠোর অবস্থান নেওয়ায় দুই দেশের সম্পর্ক অতীতে ন্যূনতম পর্যায়ে নেমে গিয়েছিল। তখন সীমান্তে প্রচারণামূলক কার্যক্রম চলত, এমনকি উত্তর কোরিয়া বেলুনে করে আবর্জনা পাঠাত এবং দক্ষিণ কোরিয়া লাউডস্পিকারে কে-পপ গান বাজাত। লি ক্ষমতায় আসার পর এই প্রচারণা বন্ধ হলেও সীমান্ত উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি।

লি প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাবেন এবং আস্থা পুনর্গঠনে কাজ করবেন। তবে কিম জং উনের বোন কিম ইয়ো জং স্পষ্ট জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে পিয়ংইয়ংয়ের কোনো আগ্রহ নেই।

দুই কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে, কারণ ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ শেষ হয়েছিল অস্ত্রবিরতিতে, কোনো শান্তিচুক্তিতে নয়।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে