আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় চার লাখ কোটি ডলার পর্যন্ত কমতে পারে
ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি প্রায় চার লাখ কোটি ডলার পর্যন্ত কমতে পারে
আপডেট টাইম : সেপ্টেম্বর, ২, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৭৪

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে বলে জানিয়েছে কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও)। সংস্থার সর্বশেষ হিসাব অনুযায়ী, আগামী এক দশকে প্রায় চার ট্রিলিয়ন বা চার লাখ কোটি ডলার ঘাটতি কমতে পারে। এর মধ্যে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৩ লাখ ৩০ হাজার কোটি ডলার প্রাথমিক ঘাটতি কমানোর পাশাপাশি প্রায় ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার সুদ প্রদানের চাপও হ্রাস পাবে।

আগের অনুমানের তুলনায় এ অঙ্ক এক-তৃতীয়াংশ বেশি। বছরের শুরু থেকে ঘোষিত শুল্কনীতির প্রভাবে এ পূর্বাভাস দেওয়া হয়েছে, যা জানুয়ারি–মে সময়কালের প্রাথমিক হিসাবের চেয়ে অনেক বড়।

প্রতিবেদনের পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, শুল্ক থেকে প্রাপ্ত রাজস্ব তাদের পূর্বাভাসের তুলনায় বেশি এবং এটি বাজেট ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও তার প্রিয় করছাড় আইনের কারণে যুক্তরাষ্ট্রের ঋণ প্রায় ৪ দশমিক ১ ট্রিলিয়ন বা ৪ লাখ ১০ হাজার কোটি ডলার বাড়বে বলে ধারণা করা হচ্ছে, তবে শুল্ক রাজস্ব সেই বাড়তি চাপ কিছুটা প্রশমিত করবে।

বিশ্লেষকেরা সতর্ক করেছেন যে এই পূর্বাভাসে অনিশ্চয়তা রয়েছে, কারণ শুল্কনীতির পরিবর্তন, ছাড় বা অর্থনৈতিক পরিস্থিতি এসবের প্রভাব ফেলতে পারে। পাশাপাশি, শুল্ক আরোপ অর্থনীতির প্রবৃদ্ধিকে ধীর করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

এ বছরই শুল্ক থেকে প্রায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে সিবিও, যা গত পাঁচ বছরের গড় আয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরও আশাবাদী, তার মতে, বছরের শেষে এই আয় ৩০০ বিলিয়ন বা ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে জিডিপি অনুপাতে ঘাটতিও কমতে পারে।

রেটিং সংস্থাগুলো যেমন এসঅ্যান্ডপি গ্লোবাল ও ফিচ মনে করছে, শুল্ক রাজস্ব প্রবাহ যুক্তরাষ্ট্রের ঋণমান ধরে রাখতে সহায়ক হলেও তারা সতর্ক করেছে যে বড় আকারের ঘাটতির ঝুঁকি থেকেই যাচ্ছে। কিছু বিশ্লেষক আরও বলেছেন, বর্তমান আয় সাময়িক হতে পারে, কারণ রপ্তানিকারকেরা সময়ের সঙ্গে বিকল্প বাজারে ঝুঁকলে রাজস্ব কমে আসতে পারে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে