আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসছেন সুশীলা: তরুণদের কাছে কেন এত জনপ্রিয়?
নেপালের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আসছেন সুশীলা: তরুণদের কাছে কেন এত জনপ্রিয়?
ডেস্ক রিপোর্টার || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১১, ২০২৫, ২:০৭ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬১

নেপালের টালমাটাল রাজনীতিতে আজ গুরুত্বপূর্ণ বৈঠক বসছে সেনা নেতৃত্ব, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল ও আন্দোলনরত জেন-জি প্রতিনিধিদের মধ্যে। আলোচনার মূল বিষয়—অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কে থাকবেন।

আন্দোলনকারী তরুণ প্রজন্ম ইতিমধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই তাদের একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, আজকের বৈঠকে এই সিদ্ধান্তই আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে। প্রথমে সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের উপস্থিতিতে কারকির সহযোগীদের সঙ্গে সেনাদের বৈঠক হবে। এরপর পরিস্থিতি অনুযায়ী শীতল নিবাসে প্রেসিডেন্টের কার্যালয়ে আলোচনা চলবে। কাঠমান্ডুর মেয়র বালেন শাহ প্রকাশ্যে কারকির প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় তরুণদের আন্দোলন আরও জোরালো হয়েছে।

সুশীলা কারকি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি। দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং বিচারিক ক্যারিয়ারে সাহসী রায় তাকে তরুণ প্রজন্মের কাছে আস্থার প্রতীক করে তুলেছে। ১৯৫২ সালে জন্ম নেওয়া কারকি ১৯৭৯ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ সালে সুপ্রিম কোর্টে অ্যাড-হক বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর ধাপে ধাপে উঠে আসেন প্রধান বিচারপতির আসনে। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। তবে রাজনৈতিক মহলে নানা বিতর্ক থাকলেও সাধারণ মানুষের কাছে সততার প্রতীক হিসেবে তিনি জনপ্রিয়।

নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখেছেন দুটি বই— কারা, যেখানে কারাগারে থাকার সময়ের কথা উঠে এসেছে, আর ন্যায়, তার আত্মজীবনী। এ ছাড়া নারীর অধিকার ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তার অবস্থানও ব্যাপকভাবে আলোচিত।

এক ভার্চ্যুয়াল আলোচনায় তিনি স্পষ্ট করে বলেছেন, তরুণদের আহ্বান গ্রহণ করেছেন। “নেপালে সবসময় সমস্যা ছিল, এখন পরিস্থিতি আরও কঠিন। তবে আমরা একসঙ্গে কাজ করলে একটি নতুন সূচনা সম্ভব”—বলেছেন তিনি।

যদিও আলোচনায় নেপাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সিইও কুলমান ঘিসিংয়ের নামও উঠে এসেছিল, শেষ পর্যন্ত জেন-জি আন্দোলনের তরুণরা সুশীলা কারকিকেই অন্তর্বর্তী সরকারের একমাত্র প্রার্থী ঘোষণা করে।

এর আগে দুর্নীতি, সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ন্ত্রণ আরোপ ও বিক্ষোভে ১৯ জনেরও বেশি তরুণ নিহত হওয়ার ঘটনার জেরে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। বর্তমানে সেনাবাহিনীর হাতে দেশের নিয়ন্ত্রণ থাকলেও আজকের বৈঠক নেপালের রাজনীতিতে নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে