আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার দায়ে নারীকে যাবজ্জীবন
অস্ট্রেলিয়ায় বিষাক্ত মাশরুম খাইয়ে তিনজনকে হত্যার দায়ে নারীকে যাবজ্জীবন
ডেস্ক রিপোর্টার || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ৮, ২০২৫, ৬:০০ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৬১

অস্ট্রেলিয়ায় তিনজনকে বিষাক্ত মাশরুম খাইয়ে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত এরিন প্যাটারসনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ভিক্টোরিয়ার সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বিল এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, ৩৩ বছর পূর্ণ হওয়ার আগে তিনি প্যারোলে মুক্তি পাবেন না।

৫০ বছর বয়সী প্যাটারসনকে গত জুলাইয়ে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৩ সালের জুলাইয়ে নিজের বাসায় পরিবারের সদস্যদের দুপুরের খাবারে আমন্ত্রণ জানিয়ে তিনি বিফ ওয়েলিংটনের মধ্যে বিষাক্ত ‘ডেথ ক্যাপ’ মাশরুম মিশিয়ে দেন। এতে তাঁর স্বামীর মা–বাবা এবং খালা মারা যান। তবে খালু ইয়ান উইলকিনসন প্রাণে বেঁচে যান।

এই মামলাকে ‘মাশরুম হত্যাকাণ্ড’ নামে পরিচিত করা হয়। বিচার চলাকালে স্থানীয় আদালতে ভিড় জমিয়েছিলেন পডকাস্ট নির্মাতা, চলচ্চিত্রকর্মী ও নানা জায়গা থেকে আসা মানুষ। অস্ট্রেলিয়ার বাইরে নিউইয়র্ক থেকে নয়াদিল্লি পর্যন্ত ঘটনাটি আলোচনায় আসে।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, “আপনি ভুক্তভোগী পরিবারের ওপর ভয়াবহ মানসিক আঘাত দিয়েছেন। কোনো অনুশোচনা প্রকাশ করেননি। আপনার অপরাধ এত গুরুতর যে সর্বোচ্চ শাস্তি ছাড়া আর কোনো উপায় নেই।” তিনি জানান, ৩৩ বছর পর প্যাটারসন প্যারোলের যোগ্য হবেন, তখন তাঁর বয়স হবে ৮৩।

প্যাটারসনের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন, ৩০ বছর পর মুক্তির সুযোগ দেওয়া উচিত। কারণ, সাজা ভোগের বড় অংশ তাঁকে একাকী কাটাতে হবে। তবে আদালত তাঁদের আবেদন খারিজ করে দেন। এখন এই রায়ের বিরুদ্ধে আপিলের জন্য তাঁর হাতে ২৮ দিন সময় আছে।

সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বেঁচে যাওয়া অতিথি ইয়ান উইলকিনসন। তিনি সাংবাদিকদের বলেন, “এই কঠিন সময়ে যারা আমাদের পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ জানাই। সবাইকে বলব, একে অপরের প্রতি সদয় থাকুন।”

২০২৩ সালের ২৯ জুলাই প্যাটারসনের বাড়িতে আয়োজিত পারিবারিক দুপুরের খাবারেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। খাবার খাওয়ার পরপরই ডন, গেইল ও হিদার অসুস্থ হয়ে পড়েন এবং সপ্তাহের মধ্যে মারা যান। প্যাটারসনের দাবি ছিল, ভুল করে তিনি খাবারে বিষাক্ত মাশরুম ব্যবহার করেছিলেন। তবে আদালত সেই যুক্তি গ্রহণ করেনি।

ডেথ ক্যাপ নামের এ মাশরুম সাধারণ খাওয়ার উপযোগী মাশরুমের মতো দেখতে হলেও এতে থাকা প্রাণঘাতী বিষ কয়েক দিনের মধ্যে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল করে দিতে পারে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে