আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
গ্যালারিতে মেসি, মাঠে সুয়ারেজের জোড়া গোল; মায়ামির দারুণ জয়
গ্যালারিতে মেসি, মাঠে সুয়ারেজের জোড়া গোল; মায়ামির দারুণ জয়
আপডেট টাইম : আগস্ট, ২৭, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬১

বন্ধুত্বের সম্পর্ক কতটা গভীর হতে পারে, তা যেন আবারও প্রমাণ করলেন লুইস সুয়ারেজ। মাঠে লিওনেল মেসির অনুপস্থিতি যেন তিনি টেরই পেতে দিলেন না। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে গ্যালারিতে বসে বন্ধুর খেলা উপভোগ করলেন মেসি, আর মাঠে তাঁর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সুয়ারেজ। পেনাল্টি থেকে করা জোড়া গোলের সৌজন্যে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে হারাল মেক্সিকান ক্লাব তিগ্রেস ইউএএনএলকে এবং জায়গা করে নিল সেমিফাইনালে।

মাংসপেশির চোটে ভুগছেন মেসি। ২ আগস্ট গ্রুপ পর্বে নেকাক্সার বিপক্ষে পাওয়া সেই পুরোনো চোটই তাঁকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে দূরে রাখে। দুই সপ্তাহ বিশ্রামের পর গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে বদলি নেমে গোল করলেও শরীরের শতভাগ প্রস্তুতি মেসি পাননি, সেটি ম্যাচের পরই জানিয়েছিলেন কোচ হাভিয়ের মাচেরানো। সতর্কতার অংশ হিসেবে তাই তাঁকে বেঞ্চে না রেখে পুরোপুরি গ্যালারিতেই বসানো হয়। সাদা টি-শার্ট পরে স্টেডিয়ামে প্রবেশ করার সময়ই ভক্তরা বুঝে যান, প্রিয় তারকাকে আজ কেবল দর্শক হিসেবেই দেখা যাবে।

ম্যাচের শুরু থেকেই তিগ্রেসের ডিফেন্ডারদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে মায়ামি। ২৩ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার হাভিয়ের আকুইনোর হ্যান্ডবলে পেনাল্টি পায় দলটি। ঠান্ডা মাথায় ডান দিক ঘেঁষে শট নিয়ে গোল করেন সুয়ারেজ। তবে এই গোলে এগিয়ে থাকলেও স্বস্তিতে থাকতে পারেনি দলটি। প্রথমার্ধের শেষ দিকে সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে মাঠ ছাড়তে হয় অভিজ্ঞ ডিফেন্ডার জর্দি আলবাকে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেও আর ফেরেননি তিনি।

বিরতির সময় নতুন নাটক দেখা দেয় মায়ামি শিবিরে। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখতে হয় কোচ মাচেরানোকে। নিয়ম অনুযায়ী তাঁকে ডাগআউট ছাড়তে হয়, চলে যান ভিআইপি সিটে। সেখান থেকে সহকারী কোচ লিয়ান্দ্রো স্তিলিতানোকে দায়িত্ব দিয়ে রাখলেও যোগাযোগ রাখতে ভোলেননি। টিভি ক্যামেরায় ধরা পড়ে, আরেক সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি, নির্দেশনাও যাচ্ছিল মাঠে। তবে লিগস কাপের নিয়ম অনুযায়ী গ্যালারি থেকে সরাসরি নির্দেশনা দেওয়া নিষিদ্ধ, তাই ম্যাচের পরে এ নিয়ে সমালোচনা উঠেছে।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ তিগ্রেস কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোরেয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। গ্যালারিতে বসে মেসি ও মাচেরানোও দেখলেন সেই মুহূর্ত, তবে আনন্দ টিকল না বেশিক্ষণ। নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আবারও তিগ্রেস ডিফেন্ডার আকুইনোর হ্যান্ডবল ধরা পড়ে ভিএআরে। আবারও পেনাল্টি, আর আবারও একই জায়গায় শট নিয়ে গোল করেন সুয়ারেজ, নিশ্চিত করেন মায়ামির জয়।

শেষ মুহূর্তে তিগ্রেসের এডগার লোপেজের হেড পোস্টে লেগে ফিরলে স্বস্তি পায় মায়ামি। শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দেন মেসি, মাঠে সতীর্থদের আলিঙ্গন করেন সুয়ারেজ।

এবার সেমিফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হবে অরল্যান্ডো সিটি ও তোলুকার মধ্যকার বিজয়ী দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জেতা দল কনকাক্যাফ চ্যাম্পিয়নস কাপে জায়গা পাবে, আর শিরোপাজয়ী দল সরাসরি প্রবেশ করবে শেষ ষোলোয়। তাই সামনে আরও বড় চ্যালেঞ্জের অপেক্ষা করছে মায়ামি ও মেসি–সুয়ারেজ জুটির জন্য।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761050631.acb
আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বলল ‘মানবতার শত্রু’
1760952391.akeel-hossain
মিরপুরের স্পিনে বিপাকে উইন্ডিজ, নাসুমের মোকাবিলায় আসছেন আকিল
1760779352.mirpur
বাংলাদেশ–উইন্ডিজ সিরিজের সূচনা হয়েছে মিরপুরে। তবে গ্যালারিতে দর্শকশূন্যতা...
1760522288.shakib-and-asif
‘সাকিবের দলে ফেরার কোনো সুযোগ নেই’—স্পষ্ট জানিয়ে দিলেন...
1760449355.joty-
র‍্যাংকিংয়ে এগিয়ে ভালো খবর পেল বাংলাদেশ টাইগ্রেসরা
1760191474.1641997439.1638447231.BPL
বিসিবি আসন্ন বিপিএল আসরটি পাঁচ দল নিয়ে আয়োজনের...
1760083511-ezgif.com-webp-to-jpg-converter
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে ভরপুর আত্মবিশ্বাসে বাংলাদেশ টাইগ্রেসরা
1759992134
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নতুন...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে