আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
দেড় বছর পর মুখ খুললেন মাহিয়া মাহি: ‘রাগের মুহূর্তে বিচ্ছেদের কথা বলেছিলাম
দেড় বছর পর মুখ খুললেন মাহিয়া মাহি: ‘রাগের মুহূর্তে বিচ্ছেদের কথা বলেছিলাম
বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১৮, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৭০

দেড় বছর আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর থেকে সামাজিকমাধ্যমে তাদের একসঙ্গে দেখা যায়নি, ফলে সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরালো হয়।

তবে সম্প্রতি স্বামী রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দেন মাহি। ছবিটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন— তাহলে কি আবার এক হয়েছেন তারা? মাহির বক্তব্য অনুযায়ী, বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহি স্পষ্ট করে বলেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার প্রশ্নই আসে না।”

এর আগে প্রায় এক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল এবং একসঙ্গে থাকার প্রচেষ্টা সফল হয়নি। সে সময় মাহি বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছি, কিন্তু যখন বুঝলাম তাতে ফল আসছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব দায়িত্বশীল বাবা।”

এবার মাহি জানালেন, আগের সেই বক্তব্য ছিল রাগের মুহূর্তের প্রতিক্রিয়া। তাঁর ভাষায়, “রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম, কিন্তু বাস্তবে আমাদের ডিভোর্স হয়নি। নিয়মিত যোগাযোগও রয়েছে।”

বিয়ের পর রাকিব সরকারের সঙ্গে নানা ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করতেন মাহি। দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “মাশা আল্লাহ”, সঙ্গে ভালোবাসার ইমোজি। এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেছিলেন রাকিবও।

ছবিটি নিয়ে মাহি বলেন, “ছবিটা ভারতে তোলা হয়েছিল, কিন্তু তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় ভুলভাবে লেখা আছে যে আমাদের ডিভোর্স হয়েছে। সেই ভুল বোঝাবুঝি দূর করতেই ছবিটি দিয়েছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।”

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। সেই সম্পর্ক টিকে ছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে তিনি রাকিব সরকারকে বিয়ে করেন। দেড় বছর আগে রাগের মুহূর্তে বিচ্ছেদের ঘোষণা দিলেও, এখন জানালেন— সেই সংসার এখনো অটুট।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761056131.sadhu dam
পদ্মহেম ধামে ২৩ অক্টোবর বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে
1760883770.ritu-rajesh
ঋতুপর্ণার স্বামীর চরিত্রের প্রস্তাব পেয়ে বিস্মিত হয়েছিলেন রাজেশ!
1760533234.mahiya mahi
ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাহিকে নিয়ে নতুন...
1760441488.mahi-rakib
মাহির দাম্পত্য জীবনে নতুন করে মিলনের ইঙ্গিত?
1760262154.nishi
বাংলাদেশের ‘নিশি’ প্রথমবারের মতো এমা অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন...
1759929416.ditipriya
দিতিপ্রিয়ার সঙ্গে হঠাৎ কী ঘটল?
1759841134.Dev
বিয়ে সময়ের হাতে, ভাগ্য ঠিক করবে কবে হবে:...
1757673113.shah-abdul-bg
বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণের ১৬ বছর...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে