লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের পদ্মহেম ধামে আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে সাধুসঙ্গ। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, আর প্রধান বক্তা থাকবেন টুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান, আর রাত ৮টায় হবে ধন্য প্রহরের গান। লালনের বাণী পরিবেশন করবেন পাগলা বাবলু, রাজ্জাক বাউল, সুচনা সেলি, ডলি মণ্ডলসহ অনেকে। সংগীত পরিবেশনায় থাকবেন হারমোনিয়ামে সাইদুল, দোতারায় ভুট্টু বাউল, তবলায় সুমন বাউল ও বাঁশিতে আরিফ।
অনুষ্ঠানটি সহযোগিতা করছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসি।



























