আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
বাংলাদেশের ‘নিশি’ প্রথমবারের মতো এমা অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন করেছে।
বাংলাদেশের ‘নিশি’ প্রথমবারের মতো এমা অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন করেছে।
বিনোদন ডেস্ক || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ১২, ২০২৫, ১:২৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬৮

৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো পুরস্কার জিতেছে গোলাম রাব্বানীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। স্টুডেন্ট ক্যাটাগরিতে এ পুরস্কার অর্জন করে ছবিটি।

শনিবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে পুরস্কারটি ঘোষণা করা হয়।

‘নিশি’–এর মাধ্যমে এমা অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি চলচ্চিত্র সম্মাননা পেল। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী, সহ–পরিচালনায় ছিলেন জহিরুল ইসলাম।

প্রযোজনা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, এই অর্জনের মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে স্থান পেয়েছে—যা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক ঐতিহাসিক সাফল্য।

পরিচালক গোলাম রাব্বানী বলেন, “এটা সত্যিই আনন্দের খবর। ‘নিশি’ এমা অ্যাওয়ার্ডে পুরস্কার পেয়েছে—এটি বাংলা সিনেমার জন্য এক গর্বের অর্জন। এই প্রাপ্তি আমাকে ভবিষ্যতে প্রকৃতি ও জীবনের গল্প আরও গভীরভাবে বলতে অনুপ্রাণিত করবে।”

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনোস্ক ঢাকার সহায়তায় নির্মিত ‘নিশি’র কাহিনিতে দেখা যায়—এক চা শ্রমিকের মেয়ে পানির সংকটে পড়ালেখা বন্ধ করে দেয়। পরে টিউবওয়েল বসানোর প্রলোভনে স্থানীয় এক ব্যবসায়ী তাকে বিয়ের প্রস্তাব দেয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী। পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে এর পোস্ট–প্রোডাকশন কাজ সম্পন্ন হয়—যা বাংলাদেশের কোনো চলচ্চিত্রের ক্ষেত্রে প্রথম।

সিলেটের একটি চা বাগানে এর শুটিং হয়েছে। বর্তমানে ‘নিশি’ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে এবং শিগগিরই দেশে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।

এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানজনক স্বীকৃতি পেয়েছিল।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761056131.sadhu dam
পদ্মহেম ধামে ২৩ অক্টোবর বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে
1760883770.ritu-rajesh
ঋতুপর্ণার স্বামীর চরিত্রের প্রস্তাব পেয়ে বিস্মিত হয়েছিলেন রাজেশ!
1760782915.mahi
দেড় বছর পর মুখ খুললেন মাহিয়া মাহি: ‘রাগের...
1760533234.mahiya mahi
ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাহিকে নিয়ে নতুন...
1760441488.mahi-rakib
মাহির দাম্পত্য জীবনে নতুন করে মিলনের ইঙ্গিত?
1759929416.ditipriya
দিতিপ্রিয়ার সঙ্গে হঠাৎ কী ঘটল?
1759841134.Dev
বিয়ে সময়ের হাতে, ভাগ্য ঠিক করবে কবে হবে:...
1757673113.shah-abdul-bg
বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণের ১৬ বছর...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে