আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খাবারের টাকায় ওয়াশিং পাউডার কেনায় চাকরি গেল কর্মীর!
খাবারের টাকায় ওয়াশিং পাউডার কেনায় চাকরি গেল কর্মীর!
আপডেট টাইম : অক্টোবর, ২১, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪১

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার কর্মীরা তিন বেলার খাবারের জন্য ভাউচার পান, যা দিয়ে খাবার কেনার কথা। তবে কিছু কর্মী এই ভাউচার দিয়ে খাবারের বদলে টুথপেস্ট ও ওয়াশিং পাউডারের মতো পণ্য কেনায় বরখাস্ত হয়েছেন।

মেটার কর্মীরা গ্রাবহাব ওয়েবসাইটের মাধ্যমে খাবার অর্ডার করার জন্য ২৫ ডলার লাঞ্চ, ২০ ডলার ব্রেকফাস্ট এবং ২৫ ডলার ডিনারের জন্য ভাউচার পেয়ে থাকেন।

সম্প্রতি খাবারের পরিবর্তে অন্য পণ্য কেনা, ভাউচার অন্যের সঙ্গে ভাগ করা, কিংবা নির্ধারিত বাজেটের চেয়ে বেশি খরচ করার কারণে কয়েকজন কর্মীকে চাকরি হারাতে হয়েছে। তবে এমন কাজ যে করা যাবে না সে বিষয়ে মেটা আগে থেকেই কর্মীদের সতর্ক করেছিল কিনা তা নিয়ে বিভ্রান্তি রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ব্লাইন্ড নামের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বিষয়ে কর্মীরা পোস্ট করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “গত সপ্তাহে ৩০ জনেরও বেশি কর্মী বরখাস্ত হয়েছেন। কারণ তারা খাবারের পরিবর্তে টুথপেস্ট, টুথব্রাশ এবং ওয়াইন গ্লাসের মতো পণ্য কিনেছেন। কিংবা অন্যদের সঙ্গে ভাউচার ভাগ করেছেন বা বাজেটের বেশি খরচ করেছেন।”

তিনি আরও বলেন, মেটার সতর্কবার্তা পাওয়ার পর অনেকেই এ ধরনের কাজ বন্ধ করলেও, তিন মাস পরও কিছু কর্মী চাকরি হারিয়েছেন। যদিও কিছু কর্মী সতর্কবার্তার বিষয়টি স্বীকার করেছেন, আবার অনেকে বলেছেন, কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

জানা গেছে, মেটার হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং রিয়েলিটি ল্যাবসের কর্মীরাও ছাঁটাইয়ের শিকার হয়েছেন।

মেটার এক মুখপাত্র ভার্জকে জানান, মেটার কিছু টিম তাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও অবস্থানের সাথে মানিয়ে নিতে পদ পরিবর্তন করছে। এর অংশ হিসেবে কিছু টিমকে ভিন্ন স্থানে স্থানান্তর এবং কিছু কর্মীকে নতুন পদে নেওয়া হয়েছে। যখন কোনো পদ বাতিল হয়, তখন আমরা চাকরি হারানো কর্মীদের জন্য নতুন সুযোগ খুঁজে বের করার চেষ্টা করি।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1760874474.IT (1)
গ্রামীণফোন, টেলিটক ও ইডটকো একযোগে কাজ করবে টেলিকম...
1760613756.gambling
সরকার অনলাইন জুয়া, যৌন সামগ্রী ও অনৈতিক বিজ্ঞাপনের...
1760780815.Goni Bhai-18.10.25
কাদের গনি চৌধুরী বলেছেন, একটি সমন্বিত জাতীয় গণমাধ্যম...
1758993373.BTCL_LOGO
বিটিসিএল নিয়ে আসছে মোবাইল সিমসহ ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে...
1759698900.Vivo-1
ভিভো বাজারে এনেছে নতুন স্মার্টফোন ভি৬০ লাইট
dsfgsg
এআই বা বাস্তব—ছবি চেনার সহজ কৌশল
1757058867.AI-Chatbot
এআই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা একেবারেই অনুচিত ১০...
gdfgddd-700x350
৬০০০ এমএএইচ ব্যাটারির শক্তিশালী স্মার্টফোন সিম্ফনি ইনোভা ৪০...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে