আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব
শরীরে ভিটামিন ডি’র ঘাটতির লক্ষণ ও প্রভাব
আপডেট টাইম : নভেম্বর, ২, ২০২৪, ৩:১০ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৫৪

আমরা অনেকেই লজ্জায়, ভয় আর মান-সম্মান রক্ষায় যৌন স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কোনো আলোচনা করি না। কিন্তু এ সমস্যার পেছনে যে দেহে পুষ্টির ঘাটতিও দায়ী হতে পারে, তা আমরা অনেকেই জানি না। কারণ ভিটামিনের অভাবেই ক্ষতিগ্রস্ত হয় যৌন স্বাস্থ্য।

যৌনতা নিয়ে বহু মিথ রয়েছে। আপনার সেক্সুয়াল হেলথ বা যৌন স্বাস্থ্য খারাপ হওয়ার পেছনে দেহে ভিটামিন ডির ঘাটতিও দায়ী। কারণ ভিটামিন ডি শুধু যে হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য, তা নয়। যৌন স্বাস্থ্য, ত্বক ও চুলের স্বাস্থ্য— এমনকি মানসিক স্বাস্থ্যের জন্যও জরুরি এ পুষ্টি। যৌন মিলনে অনীহা ও দ্রুতপতনের মতো সমস্যাগুলোর পেছনে অনেক সময় ভিটামিন ডির ঘাটতিও দায়ী। চলুন আমরা জেনে নিই যৌন স্বাস্থ্য ও ভিটামিন ডির মধ্যে সম্পর্ক কী—

হরমোনের ভারসাম্যহীনতা: দেহে ইস্ট্রোজেন ও টেস্টোস্টেরনের মতো সেক্স হরমোনের উৎপাদন ভিটামিন ডির মাত্রার ওপর নির্ভরশীল। দেহে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না থাকলে দেহে এসব হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। নারীদের মধ্যে পিরিয়ডের সমস্যা বাড়তে পারে।

অন্যদিকে পুরুষের ক্ষেত্রে দেহে টেস্টোস্টেরনের ঘাটতি তৈরি হতে পারে। এ বিষয়গুলো সরাসরি আপনার যৌন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

মানসিক স্বাস্থ্য: আপনার দেহে ভিটামিন ডির ঘাটতি থাকলে মানসিক অবসাদ বাড়ে। ঘন ঘন মেজাজ পরিবর্তন হয়। অ্যানজাইটি বাড়তে থাকে। মানসিক চাপের মধ্যে যৌনতায় মেতে উঠতে পারেন না ঠিকমতো। এ সমস্যা এড়াতে হলে আপনার দেহে ভিটামিন ডির চাহিদা মেটাতে হবে। মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।

রক্ত সঞ্চালনে বাধা: আপনার দেহে রক্ত সঞ্চালন ও রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে ভিটামিন ডি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই পুষ্টির ঘাটতি থাকলে আপনার যৌনাঙ্গে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন নাও হতে পারে। এটি সরাসরি আপনার যৌন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে।

রোগপ্রতিরোধ ক্ষমতা: ভিটামিন ডি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই পুষ্টির ঘাটতি থাকলে আপনি ঘন ঘন সর্দি-কাশিতে ভুগতে পারেন। যে কোনো সংক্রমণে আপনাকে চেপে ধরতে পারে। এতে যৌন স্বাস্থ্যের পাশাপাশি আপনার সামগ্রিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। তাই দেহে ভিটামিন ডির ঘাটতিকে হালকাভাবে নেবেন না। আর যৌন স্বাস্থ্য সম্পর্কেও ডাক্তারের সঙ্গে খোলাখুলি কথা বলুন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি কার্যকর উপায়
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট করার অভ্যাস...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে সুস্থ দেহ...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার করার অভ্যাস...
dgdfg-1-700x350
নিজেকে বদলান, জীবনে আনুন ভালো থাকার ছোঁয়া
যেভাবে শিখবেন নতুন ভাষা
যেভাবে শিখবেন নতুন ভাষা

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে