খুলনায় এমইউজে'র বিক্ষোভ সমাবেশ
খুলনায় এমইউজে'র বিক্ষোভ সমাবেশ প্রশাসনের অবহেলা ও পুলিশের নিস্ক্রিয়তার সুযোগে খুলনা মহানগরী আতংকের জনপদ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে
সাংবাদিক শাওন ও মনির ওপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
দৈনিক আমরা দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েছে খুলনার সাংবাদিক সমাজ।
রবিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এমইউজে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন করার দাবি জানান।
প্রশাসনের অবহেলা ও পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে মহানগরী খুলনা আতংকের জনপদ ও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। দিনদুপুরে শহরের প্রাণকেন্দ্রে দুইজন পেশাদার সাংবাদিকের ওপর হামলা করে গুরুতর আহত করে বীরদর্পে ফিরে গেছে সন্ত্রাসীরা। ২৪ ঘন্টা পার হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
আজ শুধু খুলনা নয়, সারা দেশের সাংবাদিক সমাজ ক্ষোভে ফেটে পড়েছে উল্লেখ করে সাংবাদিক নেতারা বলেন, এই হামলার বিচার না হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়ের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলটন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরী সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, ৩৬ জুলাই যোদ্ধা আহম্মদ হামিম রাহাত, খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকিরুল ইসলাম, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, এমইউজে খুলনার নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান ও সোহরাব হোসেন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর, কেইউজের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি নেয়ামুল হোসেন কচি, জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবির, এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান মো. এরশাদ আলী, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত, বাংলা নিউজ-২৪ ডট কমের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, কবি নজরূর গবেষক সৈয়ক আলী হাকিম। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন সিপিবি’র মহানগরীর সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলনের মহানগরী আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বিজিপির সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা শের আলম সান্টু, এস এম সোহরাব হোসেন।



















