খুলনায় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জামায়াত
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা। এবারের ৭ নভেম্বর এমন পরিস্থিতিতে উদযাপিত হচ্ছে, যখন আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতি ঐক্যবদ্ধ।
শুক্রবার সকালে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনায় জামায়াত আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।



















