আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করার আহ্বান
খুবিতে প্রফেসর ও সহযোগী অধ্যাপকদের সাথে উপাচার্যের মতবিনিময়
খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করার আহ্বান
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ২৮, ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৭০

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আজ ২৭ অক্টোবর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ১০টায় প্রফেসর এবং বিকাল ৩.৩০ মিনিটে সহযোগী অধ্যাপকদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা হয়। শিক্ষকবৃন্দ নিয়মিত মতবিনিময় আয়োজনের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান এবং গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে বাস্তবমুখী বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

বিশেষ করে গবেষণা প্রবন্ধ কিউ-ওয়ান ও কিউ-টু জার্নালে প্রকাশের ক্ষেত্রে শিক্ষকদের প্রণোদনা দেওয়া, শিক্ষকদের জন্য স্কোপাস এবং ওয়েব অব সায়েন্স এর এক্সেস দেওয়া, সকল শিক্ষকের জন্য টার্নিটিন এক্সেস অ্যাভেইলেবল করা, ওপেন ক্যাম্পাস সায়েন্টিফিক এক্সিবিশন, ন্যানো টেকনোলজি হাব প্রতিষ্ঠা, আরআইসির মাধ্যমে একই সঙ্গে দুটি প্রজেক্টে বরাদ্দ দেওয়া, দক্ষ জনবলের মাধ্যমে ল্যাব পরিচালনা এবং সিনিয়র শিক্ষকদের সমন্বয়ে ডিসিপ্লিনের উন্নয়ন ফান্ড পরিচালনাসহ নানা দিক তুলে ধরা হয়।

সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণের পরেও শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতার লক্ষ্যে গত এক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার মধ্যে আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায় বরাদ্দ, আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্স শিক্ষার্থীদের পাবলিকেশনের জন্য প্রণোদনা, টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, আরআইসির মাধ্যমে কোলাবরেশন রিসার্চে গুরুত্ব দেওয়া, হিট প্রকল্পে সর্বোচ্চ সংখ্যক প্রকল্প প্রস্তাবনা জমাদান, স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি এবং ১০টি ডিসিপ্লিনের অ্যাক্রেডিটেশন অর্জনে ইন্টেন্ট টু অ্যাপ্লাই উল্লেখযোগ্য।

তিনি আরও বলেন, একাডেমিক পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজ সচল রাখা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। উপাচার্য শিক্ষকদের উত্থাপিত বিভিন্ন যৌক্তিক দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের কাক্সিক্ষত উন্নয়নের পথে সকল শিক্ষকের পরামর্শ চাই। কারণ, সবাই প্রশাসনের অংশ। যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে বিশ্ববিদ্যালয়কে সঠিক দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় আইন ও অধ্যাদেশের মাধ্যমে পরিচালিত হয়। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা জরুরি। সম্প্রতি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

প্রফেসরদের মধ্য থেকে বক্তব্য রাখেন- বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মুরছালীন বিল্লাহ, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, প্রফেসর ড. মাসুদুর রহমান, শিক্ষা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার, রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মহিউদ্দিন, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল, প্রফেসর ড. সঞ্জয় কুমার চন্দ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ সালাউদ্দিন মিনা, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. নুরুন নাহার মনি, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. আশীষ কুমার দাস, প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, প্রফেসর ড. মোঃ আনিসুজ্জামান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মনিশংকর মন্ডল।

সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের মোঃ তানভীর হোসেন, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ড. কাজী হুমায়ুন কবীর, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মোঃ এনামুল হক, ড. মোঃ মোর্ত্তজা আহমেদ, পরিসংখ্যান ডিসিপ্লিনের ড. মোঃ মিনহাজুল আবেদিন, আইন ডিসিপ্লিনের পুণম চক্রবর্তী, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।
পৃথক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসর ও সহযোগী অধ্যাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে