আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
সংসদ নির্বাচন আগে গণভোট আয়োজনের দাবিতে অটল অবস্থানে জামায়াত
সংসদ নির্বাচন আগে গণভোট আয়োজনের দাবিতে অটল অবস্থানে জামায়াত
ঢাকা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : অক্টোবর, ৯, ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৫৫

জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আলাদা গণভোট আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, তাদের দল আসন্ন নভেম্বর মাসেই পৃথক গণভোট আয়োজনের পক্ষে রয়েছে।

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে তা জটিলতা তৈরি করবে বলে মন্তব্য করেন ডা. তাহের। তিনি বলেন, “আমরা সবাই একমত হয়েছি—জুলাই সনদ জনগণের রায়ের ভিত্তিতেই গৃহীত হবে। তবে গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে না করে আলাদা আয়োজন করাই হবে যৌক্তিক সিদ্ধান্ত।”

তিনি আরও বলেন, “দুইটি ভোট একসঙ্গে হলে কিছু ইতিবাচক দিক থাকলেও এর নেতিবাচক দিক অনেক বেশি। সংসদের উচ্চকক্ষসহ কিছু সাংবিধানিক ইস্যু জাতীয় নির্বাচনের সঙ্গে সম্পর্কিত থাকবে, ফলে একদিনে দুটো ভোট হলে বিভ্রান্তি তৈরি হতে পারে।”

একই দিনে নির্বাচন ও গণভোট হলে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হতে পারে বলেও সতর্ক করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, “আমরা চাই দেশ স্থিতিশীল থাকুক, নির্বাচন হোক সুষ্ঠু ও নির্ভরযোগ্য। কোনো কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে গণভোটের গ্রহণযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচন প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে রাত তিনটা পর্যন্ত টেনশনে ছিলাম, জাকসু নির্বাচনে ফল পেতে ৪৮ ঘণ্টা লেগেছে—এই অভিজ্ঞতা থেকেই বলছি, দুটি বড় ভোট একসঙ্গে হলে অনিশ্চয়তা বাড়বে।”

বিএনপির অবস্থান প্রসঙ্গে সৈয়দ তাহের বলেন, “মূলত একটি দলই কিছুটা ভিন্নমত দিয়েছে—বিএনপি। তারা সংস্কারের কথা বলছে, আবার ‘নোট অব ডিসেন্ট’ দিচ্ছে। জাতির সামনে স্পষ্ট করতে হবে, তারা আসলে কী চায়।”

তিনি আরও ব্যাখ্যা করেন, “নোট অব ডিসেন্ট কোনো সিদ্ধান্ত নয়, এটি ব্যক্তিগত মতামতের রেকর্ড মাত্র। যেমন হাইকোর্টে তিন বিচারকের মধ্যে দুজনের রায়ই চূড়ান্ত হয়, আরেকজনের মতভেদ ইতিহাসে থাকে মাত্র।”

জামায়াতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার— ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আর নভেম্বরে জুলাই সনদ নিয়ে আলাদা গণভোট অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে এটি হবে সবচেয়ে অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া।”

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
1000100486
খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে...
IMG-20251116-WA0473~2
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন
1000095696
এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মত...
Mia golam parwer-14-11-2025.doc.jpg-01
একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে