আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত দু’দিনব্যাপী চাকরি মেলার সমাপনী
খুবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত দু’দিনব্যাপী চাকরি মেলার সমাপনী
খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ৮, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৫৩

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত দু’দিনব্যাপী চাকরি মেলা আজ ০৭ সেপ্টেম্বর (রবিবার) সমাপ্ত হয়েছে। দুই দিনে মেলায় অংশ নেওয়া নিয়োগকারী প্রতিষ্ঠানের নিকট শিক্ষার্থীরা সরাসরি ও অনলাইনে সিভি জমা দিয়েছেন। পাশাপাশি সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয় দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার সচেতনতা বিষয়ক দশটি সেশন। দেশের খ্যাতনামা আলোচক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এসব সেশনে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। পরে এসব সেশনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এর আগে গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কারিকুলাম ডেভেলপমেন্টে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান চাকরির বাজারের চাহিদার সঙ্গে সমন্বয় করে তারা শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিলে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি কর্মক্ষেত্রেও সফলতা অর্জন সম্ভব হবে। তাই ভবিষ্যতেও অ্যালামনাইদের উদ্যোগে এ ধরনের চাকরিমেলা শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। সভাপতিত্ব করেন কুআ জব ফেয়ার আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আহসান হাবীব। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী আয়োজিত এ চাকরি মেলাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এ আয়োজন তাদের জন্য কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করেছে।
এ মেলায় ৩০টিরও বেশি মাল্টিন্যাশনাল কোম্পানি ও প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিএইচ ইস্পাত, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বেশ কিছু প্রতিষ্ঠানও অংশ নেয়।

কুআ কর্তৃপক্ষ জানায়, প্রায় সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের বিষয়ভিত্তিক কোম্পানির সঙ্গে পরিচিত হতে পারছে। অনেকে সরাসরি নিয়োগ পাচ্ছেন, আবার অনেকে সিভি জমা দিয়ে পরবর্তী ধাপে ডাক পাবেন। একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট সেশন শিক্ষার্থীদের চাকরির বাজারের জন্য আরও প্রস্তুত করে তুলছে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে