আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
৯ মাসও টেকেনি কেডিএ এভিনিউ – কেসিসির গচ্চা ২ কোটি ৩৯ লাখ টাকা
৯ মাসও টেকেনি কেডিএ এভিনিউ - কেসিসির গচ্চা ২ কোটি ৩৯ লাখ টাকা
আপডেট টাইম : আগস্ট, ১৮, ২০২৫, ১:৫১ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩৯

২০২৪ সালের ৩০ নভেম্বর শেষ হয়েছে খুলনা মহানগরীর শিববাড়ি মোড় থেকে রয়েল মোড় পর্যন্ত কেডিএ এভিনিউয়ের সংস্কার কাজ। ১ দশমিক ৮৬ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি কাপেটিং (বিটুমিনের প্রলেপ) করতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ব্যয় হয়েছে ২ কোটি ৩৯ লাখ টাকা। গত ২০ মে বিলের টাকা তুলে নিয়েছেন ঠিকাদার। এর দুই মাস পরেই বেহাল হয়ে পড়েছে সড়কটি।

স¤প্রতি নগরীর শিববাড়ি মোড় থেকে রয়েল মোড় পর্যন্ত সড়কটি ঘুরে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশে ওপরের ছোট পাথরের স্তর উঠে গেছে। এতে মটর সাইকেল চালকরা দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। এছাড়া শিববাড়ি, সাতরাস্তা ও রয়েল মোড়ের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। রয়েল মোড়ে গর্ত তৈরির পেছনে বৃষ্টির পানি জমে থাকাকে দায়ী করছেন কেসিসির প্রকৌশলীরা। তবে পানি না জমলেও অন্যান্য স্থান কেন নষ্ট হলো-সে ব্যাপারে কিছু বলছেন তারা।

কেসিসি থেকে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি’ নামের প্রকল্পের আওতায় ২ কোটি ৩৯ লাখ টাকা দিয়ে সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়েছে। সড়কটি সংস্কার করতে ২০২৪ সালের ১ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান এন্ড ব্রাদার্সকে কার্যাদেশ দেয় কেসিসি। ওই বছরের ৩০ নভেম্বর তারা কাজ শেষ করে। মাত্র ৯ মাসের মাথায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এলাকার মানুষ।

সূত্রটি জানায়, ঠিকাদারি কাজের বিল থেকে ১০ শতাংশ টাকা জামানত হিসেবে রেখে দেওয়া হয়। একবছরের মধ্যে সড়ক নষ্ট হলে ওই সড়ক মেরামতের দায়িত্ব ঠিকাদারের। ঠিকাদার সড়ক সংস্কার না করলে জামানত থেকে কেটে রাখার নিয়ম রয়েছে। কিন্তু কেসিসির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ দেখা যায় না।

এ ব্যাপারে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, কোটি কোটি টাকা দিয়ে সংস্কার করা সড়ক যদি ৯ মাসেই নষ্ট হয়ে যায়, এর দায় কেসিসি এড়াতে পারে না। সড়ক সংস্কারের জন্য জড়িতদের শাস্তি এবং ওই ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান তিনি।

এ ব্যাপারে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, বৃষ্টির কারণে সড়কের কয়েকটি স্থান দ্রæত নষ্ট হয়েছে। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে। বৃষ্টি কমলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক মেরামত করে দেবে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে