আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনায় জলবায়ু বিষয়ক গোলটেবিল আলোচনা
খুলনায় জলবায়ু বিষয়ক গোলটেবিল আলোচনা
আপডেট টাইম : জুলাই, ১৩, ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৭

নারীর ক্ষমতায়ন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব না বলে অভিমত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

খুলনায় জলবায়ু ঝুঁকি প্রশমনে নারীর অবদান, প্রাপ্তি ও ক্ষমতায়নে করণীয় বিষয়ক গোলটেবিল আলোচনায় এ মতামত প্রদান করেন তারা। রবিবার (১৩ জুলাই) সকালে নগরীর পূর্বাঞ্চল ডায়ালগ সেন্টারে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর কারিগরি ও আর্থিক সহায়তায় ইভলব প্রকল্পের মাধ্যমে এ গোলটেবিল আলোচনাটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খানের সভাপতিত্বে ও বার্তা সম্পাদক অমিয় কান্তি পালের সঞ্চালনায় এ গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুষার কান্তি রায়। প্রকল্পের উদ্দেশ্যে বর্ণনা করেন প্রজেক্ট কো অর্ডিনেটর দেবাশিষ কুমার ঘোষ।

আলোচনায় জানানো হয়, একটি বৃহৎ প্রকল্প নিয়ে খুলনা ও বাগেরহাট জেলার ছয়টি উপজেলায় কাজ চলমান রয়েছে। যেখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। প্রতিটি ইউনিয়ন পরিষদে বাজেট প্রনয়নের আগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্পৃক্ত করে তাদের মতামত নেয়া হয় এবং সে অনুযায়ী বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ফলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিভাবে জীবনযাত্রা মান উন্নতি করা যায় সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় লবণাক্ততা বৃদ্ধির ফলে উপকূলীয় অঞ্চলে জরায়ু সংক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নারীরা। এছাড়া গত কয়েক দশকে উপকূলীয় এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। ঘণ্টার পর ঘণ্টা কলসি নিয়ে পানির খোঁজে দীর্ঘপথ হাঁটতে হয় নারীদের। বক্তারা টেকসই উন্নয়নে জেন্ডার সমতার প্রতি গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা জানান, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সবচেয়ে বড় ভুক্তভোগী নারীরা হলেও বাজেট বরাদ্দ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত। তথ্য অনুযায়ী, ২০০৪ সালের এশিয়ান সুনামিতে নিহতদের ৭০ শতাংশ এবং ২০১৪ সালে সলোমন দ্বীপপুঞ্জের বন্যায় ৯৬ শতাংশ ছিল নারী ও শিশু। বাংলাদেশে প্রতি বছর উপকূলীয় দরিদ্র নারীরা পরিবারের ৩০ শতাংশ পর্যন্ত খরচ করছেন জলবায়ু ঝুঁকি মোকাবিলায়, যদিও জলবায়ু অভিযোজন খাতে বাজেট বরাদ্দ মাত্র জিডিপির ০.৭৪ শতাংশ। বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়নের মাত্র ৩ শতাংশ জেন্ডার সংবেদনশীল কাঠামোতে ব্যয় হয়। আর বাংলাদেশের বাজেটেও নারীর জন্য অভিযোজন প্রকল্পে আলাদা কোন লাইন আইটেম নেই।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে