আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনায় নাশকতা প্রতিরোধে ২৫ চেকপোস্ট
গভীর রাতে সাব রেজিস্ট্রি অফিসে আগুন
খুলনায় নাশকতা প্রতিরোধে ২৫ চেকপোস্ট
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : নভেম্বর, ১৩, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৫৭

খুলনায় সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শিববাড়ি মোড়, রেলস্টেশন, বাস টার্মিনাল ও সরকারি স্থাপনা গুলোতে পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধে ২৫ স্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার গভীর রাতে খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুন লাগার ঘটনা ঘটে। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়।

পুলিশ জানায়, ১১ নভেম্বর রাতে শহরের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও আগুন জ্বালানোর মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। কেএমপি সহকারী কমিশনার (মিডিয়া) মো. শফিকুল ইসলাম বলেন, “খুলনা শহরে ২৫টি চেকপোস্ট বসানো হয়েছে। প্রতিটি চেকপোস্টে ৪-৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। নগরবাসীর জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, মোটরসাইকেলসহ সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছেন। কেউ নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও নিরাপত্তা জোরদার থাকায় সাধারণ নাগরিকদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে।

দলিল লেখক সেরেস্তায় আগুন

১২ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুন লাগার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা দুটি প্লাস্টিক বোতলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে কয়েকটি চেয়ার ও টেবিল পুড়ে যায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, “সদর সাব-রেজিস্ট্রার অফিসের পাশে অবস্থিত দলিল লেখকদের বসার স্থানে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পানির বোতল উদ্ধার করা হয়েছে। মশার কয়েল বা সিগারেটের আগুন থেকেও আগুনের সূত্রপাত হতে পারে, এ বিষয়টিও তদন্ত করা হচ্ছে। থানায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ”
টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, “রাত ৩টা ৫৫ মিনিটে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দ্রæত আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে