আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
৫০ বছর পর ডাক মারার নতুন রেকর্ড গড়ল ভারত
৫০ বছর পর ডাক মারার নতুন রেকর্ড গড়ল ভারত
আপডেট টাইম : নভেম্বর, ২, ২০২৪, ৩:১৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা যেন ভারতের জন্য অনেক কিছু হারিয়ে ফেলার এক উপলক্ষ্য। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৪৬ রানে অলআউট হয়েছিল। সেই একটা ইনিংসেই একাধিক অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিজেদের পাশে যুক্ত করেছিল টিম ইন্ডিয়া। এরপর থেকে দুর্ভাগ্য পিছু ছাড়েনি রোহিত শর্মার দলের। ১ যুগ পর ঘরের মাঠে সিরিজ হারের দিনও দেখতে হয়েছে তাদের।

ওয়াংখেড়েতে সিরিজের শেষ টেস্টে এসে অবশ্য তুলনামূলক ভালো অবস্থানে আছে ভারত। সম্ভাবনা আছে জয়ের। শেষ টেস্টের দুই দিন শেষেই জয়ের অনেকটা কাছাকাছি স্বাগতিকরা। যদিও এই দিনেও ৫০ বছর আগের লজ্জার রেকর্ড ভেঙেছে তারা। সেটাও একের পর এক ডাক মেরে।

দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মোট ২৬৩ রান করে অলআউট হয় রোহিত শর্মার দল। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন আকাশ দীপ। আউটের সময় তার ছিল শূন্য রান। আকাশ দীপের ডাকের মাধ্যমে এই সিরিজে ১৩তম ডাক দেখেছে ভারত।

ভারতের ইনিংসে আকাশ দীপ ছিলেন শূন্য রানে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান। আর পুরো সিরিজ ধরলে ১৩তম। পরিসংখ্যান বলছে, তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এই প্রথম ভারতের ব্যাটসম্যানরা ১৩ বার শূন্য রানে আউট হলেন। যদিও শূন্যের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতের দ্বিতীয় ইনিংস যে এখনো বাকি।

পেছন ফিরে তাকালে দেখা যায়, সিরিজের প্রথম টেস্টেই ছিল ৭ ডাক। ভারতের প্রথম ইনিংসে ৪৬ রানে আউটের পথে ডাক ছিল ৫টি। দ্বিতীয় ইনিংসে সংখ্যাটা কমে আসে—২ জন আউট হন শূন্য রানে। এরপর পুনেতে দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন দুজন, দ্বিতীয় ইনিংসে একজন। এবার ওয়াংখেড়েতে ভারতের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন আকাশ দীপসহ তিনজন। অন্য দুজন সরফরাজ খান ও মোহাম্মদ সিরাজ।

তিন বা তার চেয়ে কম ম্যাচের টেস্ট সিরিজে এর আগে ভারতের সর্বোচ্চ ১২ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েছেন। ১৯৭৪ সালে সেটি ছিল ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ। এরপর মাঝে ১৯৯৯–২০০০ বোর্ডার–গাভাস্কার সিরিজ এবং ২০২১–২২ মৌসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতের ১০ জন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন।

তবে এর সবই ছিল ঘরের বাইরের সিরিজ। ঘরের মাঠে এত ডাক মারার ঘটনা এবারই প্রথম। পুরো দলে শুভমান গিল এবং ওয়াশিংটন সুন্দর ছাড়া যারাই মাঠে নেমেছেন, অন্তত ১টি করে ডাক মেরেছেন। সেদিক থেকেও সিরিজটায় আলাদা লজ্জার রেকর্ড নিজেদের নামের পাশে জুড়ে নিয়েছে ভারত।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761050631.acb
আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বলল ‘মানবতার শত্রু’
1760952391.akeel-hossain
মিরপুরের স্পিনে বিপাকে উইন্ডিজ, নাসুমের মোকাবিলায় আসছেন আকিল
1760779352.mirpur
বাংলাদেশ–উইন্ডিজ সিরিজের সূচনা হয়েছে মিরপুরে। তবে গ্যালারিতে দর্শকশূন্যতা...
1760522288.shakib-and-asif
‘সাকিবের দলে ফেরার কোনো সুযোগ নেই’—স্পষ্ট জানিয়ে দিলেন...
1760449355.joty-
র‍্যাংকিংয়ে এগিয়ে ভালো খবর পেল বাংলাদেশ টাইগ্রেসরা
1760191474.1641997439.1638447231.BPL
বিসিবি আসন্ন বিপিএল আসরটি পাঁচ দল নিয়ে আয়োজনের...
1760083511-ezgif.com-webp-to-jpg-converter
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে ভরপুর আত্মবিশ্বাসে বাংলাদেশ টাইগ্রেসরা
1759992134
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নতুন...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে