আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
শারজাহতে ১৯৮৪ এশিয়া কাপ: ভারত-পাকিস্তানের প্রথম মুখোমুখি ক্রিকেটে
শারজাহতে ১৯৮৪ এশিয়া কাপ: ভারত-পাকিস্তানের প্রথম মুখোমুখি ক্রিকেটে
স্পোর্টস ডেস্ক || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ৯, ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৭৮

২০২৫ সালের এশিয়া কাপকে ঘিরে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। তবে এবার দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এতটাই তীব্র যে আয়োজক ভারত শেষ পর্যন্ত ভেন্যু সরিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

কিন্তু ১৯৮৪ সালে পরিস্থিতি ছিল ভিন্ন। তখনো সম্পর্ক এতটা বৈরী হয়নি। সেই সময়েই শারজাহতে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়া কাপ, যেখানে অংশ নেয় ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

শারজাহর উন্মাদনা

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের জেনারেল ম্যানেজার মাজার খান স্মৃতিচারণ করে জানান, ঘোষণার পর থেকেই টিকিটের জন্য হাহাকার শুরু হয়েছিল। ভারত-পাকিস্তানের তারকা ক্রিকেটারদের পাশাপাশি বলিউডসহ নানা অঙ্গনের সেলিব্রিটিরা গ্যালারিতে হাজির ছিলেন। ভারতকে নেতৃত্ব দেন সুনীল গাভাস্কার, পাকিস্তানের অধিনায়ক ছিলেন জাহির আব্বাস এবং শ্রীলঙ্কার দায়িত্বে ছিলেন দুলীপ মেন্ডিস।
অদ্ভুত মিল হলো— সেই মেন্ডিসই এবারের আসরে ফিরছেন ওমান দলের কোচ হয়ে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্ম

সংযুক্ত আরব আমিরাত কেবল প্রথম এশিয়া কাপ আয়োজনই করেনি, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) গঠনের সঙ্গেও জড়িয়ে ছিল সরাসরি। আব্দুল রহমান বুকাহতীরের উদ্যোগে ১৯৮৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং এর পরের বছরই মাঠে গড়ায় এশিয়া কাপ। মধ্যপ্রাচ্যে এটিই ছিল প্রথম আন্তর্জাতিক ক্রিকেট আসর।

ভারতের প্রথম শিরোপা

১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দল দুর্দান্ত ফর্ম ধরে রাখে এশিয়া কাপে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে তারা হয়ে ওঠে আসরের প্রথম চ্যাম্পিয়ন। উইকেটরক্ষক-ব্যাটার সুরিন্দর খান্না ছিলেন সেই সাফল্যের নায়ক।
সেই সময়কার আরেক সদস্য দিলিপ ভেঙ্গসরকার স্মৃতিচারণ করে বলেন, “শারজাহতে খেলা ছিল অসাধারণ অভিজ্ঞতা। দর্শকে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ, ভারত ও পাকিস্তানি প্রবাসীরা ব্যাপকভাবে হাজির ছিলেন। আমরা যখন শিরোপা জিতলাম, পরিবেশ ছিল বিদ্যুতায়িত।”

শারজাহর অবদান

পরে শারজাহ হয়ে ওঠে বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় ভেন্যু। ক্রিকেটার্স বেনিফিট ফান্ড সিরিজ (সিবিএফএস) সহ অসংখ্য বড় টুর্নামেন্ট আয়োজন করেছে এই মাঠ। ভেঙ্গসরকারের ভাষায়, “তখন ক্রিকেটে শারজাহই ছিল প্রধান ভরসা। এখন দুবাই ও আবুধাবিতেও আধুনিক স্টেডিয়াম আছে, তবে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শারজাহর অবদান অবিস্মরণীয়।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761050631.acb
আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বলল ‘মানবতার শত্রু’
1760952391.akeel-hossain
মিরপুরের স্পিনে বিপাকে উইন্ডিজ, নাসুমের মোকাবিলায় আসছেন আকিল
1760779352.mirpur
বাংলাদেশ–উইন্ডিজ সিরিজের সূচনা হয়েছে মিরপুরে। তবে গ্যালারিতে দর্শকশূন্যতা...
1760522288.shakib-and-asif
‘সাকিবের দলে ফেরার কোনো সুযোগ নেই’—স্পষ্ট জানিয়ে দিলেন...
1760449355.joty-
র‍্যাংকিংয়ে এগিয়ে ভালো খবর পেল বাংলাদেশ টাইগ্রেসরা
1760191474.1641997439.1638447231.BPL
বিসিবি আসন্ন বিপিএল আসরটি পাঁচ দল নিয়ে আয়োজনের...
1760083511-ezgif.com-webp-to-jpg-converter
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে ভরপুর আত্মবিশ্বাসে বাংলাদেশ টাইগ্রেসরা
1759992134
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নতুন...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে