আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
দক্ষিণ আফ্রিকাকে চিন্তায় ফেলেছে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকাকে চিন্তায় ফেলেছে বাংলাদেশ
আপডেট টাইম : অক্টোবর, ২৩, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩০

মিরপুরে গতকাল দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ শেষ করেছিল ইনিংস হারের শঙ্কা নিয়ে। সেই তুলনায় কিছুটা স্বস্তিতে আজ তৃতীয় দিনের খেলা শেষ করতে পেরেছেন নাজমুল হোসেন শান্তরা। উল্টো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃষ্টি বাধা ও আলোকস্বল্পতার কারণে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে আগেভাগে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৮৩ রানে বাংলাদেশ শেষ করেছে দিনের খেলা। মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান ব্যাটিং করছেন ৮৭ ও ১৬ রানে। ৮১ রানের লিডটাকে এখন কতদূর পর্যন্ত টেনে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়। আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় ৯টা ৪৫ মিনিটে।

মিরপুরে টেস্টের চতুর্থ ইনিংসে ১৫০ বা তার বেশি রান তাড়া করে জয়ের ঘটনা কেবল দুটি। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড ২০৯ রান তাড়া করে ৯ উইকেটে জিতেছে। যা এই মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। মিরপুরে দ্বিতীয় সর্বোচ্চ ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি দক্ষিণ আফ্রিকারই। ২০০৮ সালে প্রোটিয়ারা জিতেছিল ৫ উইকেটে। এই মাঠে তৃতীয় সর্বোচ্চ ১৪৫ রান তাড়া করে ২০২২ সালে জিতেছিল ভারত।

এবার মিরপুরে বাংলাদেশের পক্ষে দক্ষিণ আফ্রিকাকে ১৫০-২০০ রানের লক্ষ্য দেওয়া কঠিন মনে হলেও অসম্ভব নয়। সেক্ষেত্রে আগামীকাল চতুর্থ দিনে গুরুদায়িত্বটা নিতে হবে মিরাজ-নাঈমকেই। প্রোটিয়া বোলারদের সামনে সকালেই যদি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাহলে ১০০ রানের লিডও অনেক কঠিন হয়ে যাবে।

তৃতীয় দিনে আজ ব্যাটিংয়ে নামার সময় স্বাগতিকদের স্কোর ২৭.১ ওভরে ৩ উইকেটে ১০১ রান। সকালের শুরুতে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সুবিধা সুন্দরভাবে কাজে লাগাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথমে জোড়া আঘাতে কাগিসো রাবাদা ফিরিয়েছেন মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমকে। লিটন দাসও দ্রুত (৭ বলে ৭ রান) ড্রেসিংরুমের পথ ধরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১১২ রান।

দক্ষিণ আফ্রিকার আক্রমণাত্মক বোলিংয়ে যখন বাংলাদেশ কাঁপতে থাকে, তখনই শুরু জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজের প্রতিরোধ। সপ্তম উইকেটে জাকের-মিরাজ গড়েছেন ১৩৮ রানের জুটি। যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এর আগের এই রেকর্ডটা ছিল ২০০৩ সালে। চট্টগ্রামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলিম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এই দুইবারই ১০০ পেরিয়েছে বাংলাদেশের জুটি।

মিরপুরে আজ তৃতীয় দিনে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জাকের-মিরাজ দুজনেই ফিফটি তুলে নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের নবম ফিফটি মিরাজ পেয়েছেন ৯৪ বল। অভিষিক্ত জাকের তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি ছুঁয়েছেন ১০২ বলে। ৭৩তম ওভারের চতুর্থ বলে ডেন পিটকে চার মেরে ফিফটি তুলে নিয়েছেন জাকের। সপ্তম উইকেটে ১৩৮ রানের রেকর্ড জুটি গড়তে জাকের-মিরাজ খেলেছেন ২৪৫ বল। ৭৬তম ওভারের প্রথম বলে জাকেরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মহারাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি জাকের। ১১১ বলে করেছেন ৫৮ রান। মোসাদ্দেক হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৮ নম্বরে নেমে অভিষেক টেস্টে ফিফটির কীর্তি জাকেরের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একটা পর্যায়ে ৮০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রান তুলে ফেলে। তখনই বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। একই সঙ্গে দেখা যায় আলোক স্বল্পতাও। দেড় ঘণ্টার মতো বন্ধ থাকার পর বাংলাদেশ সময় বেলা তিনটায় আবার শুরু হয় খেলা। পুনরায় খেলা শুরু হওয়ার পর হয়েছে কেবল ৫ ওভার। আলোক স্বল্পতার সমস্যা এবার প্রকট হয়ে যায়। ৮৫ ওভারে ৭ উইকেটে বাংলাদেশ ২৮৩ রান করার পর থেমে যায় তৃতীয় দিনের খেলা।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761050631.acb
আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তানকে বলল ‘মানবতার শত্রু’
1760952391.akeel-hossain
মিরপুরের স্পিনে বিপাকে উইন্ডিজ, নাসুমের মোকাবিলায় আসছেন আকিল
1760779352.mirpur
বাংলাদেশ–উইন্ডিজ সিরিজের সূচনা হয়েছে মিরপুরে। তবে গ্যালারিতে দর্শকশূন্যতা...
1760522288.shakib-and-asif
‘সাকিবের দলে ফেরার কোনো সুযোগ নেই’—স্পষ্ট জানিয়ে দিলেন...
1760449355.joty-
র‍্যাংকিংয়ে এগিয়ে ভালো খবর পেল বাংলাদেশ টাইগ্রেসরা
1760191474.1641997439.1638447231.BPL
বিসিবি আসন্ন বিপিএল আসরটি পাঁচ দল নিয়ে আয়োজনের...
1760083511-ezgif.com-webp-to-jpg-converter
নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে ভরপুর আত্মবিশ্বাসে বাংলাদেশ টাইগ্রেসরা
1759992134
বাংলাদেশ সফরের জন্য ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত দলে নতুন...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে