আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
মাথাব্যথা? ঔষধ খাওয়ার আগে মেনে চলুন এই টিপসগুলো
মাথাব্যথা? ঔষধ খাওয়ার আগে মেনে চলুন এই টিপসগুলো
আপডেট টাইম : অক্টোবর, ২১, ২০২৪, ২:১৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩৯

মাথাব্যথায় ভোগেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। তীব্র মাথাব্যথা হলে যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়। তবে মাথাব্যথা কোনো রোগ নয়, একটি উপসর্গ মাত্র। সাধারণত ঘুমের পরিবর্তন বা কম ঘুম হওয়া, দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে মাথাব্যথা হতে পারে। এমতাবস্থায় অধিকাংশ মানুষই নির্ভর করেন ওষুধের উপর। তবে কিছু ঘরোয়া টিপস রয়েছে, যা প্রয়োগ করলে মাথাব্যথায় খুব দ্রুত প্রতিকার মেলে। চলুন জেনে নেই-

হাইড্রেট থাকা: ডিহাইড্রেশন বা পানিশূন্যতা মাথাব্যথার একটি সাধারণ কারণ। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করা হচ্ছে কিনা নিশ্চিত করুন। মাথাব্যথা না কমলে এক বা দুই গ্লাস ঠাণ্ডা পানি পান করে নিন। এতে মাথাব্যথা দ্রুত কমে যায়।

প্রেসার পয়েন্ট ম্যাসাজ: প্রেসার পয়েন্ট হল শরীরের নির্দিষ্ট পয়েন্ট যা অন্যান্য অংশের সাথে সংযুক্ত। শরীরের বিভিন্ন প্রেসার পয়েন্ট যেমন নাক ও ঘাড়ে ম্যাসাজ করলে মাথাব্যথা কমে যেতে পারে।

বিশ্রাম: মাথাব্যথা অনুভব করলে শান্ত ও অন্ধকার কোনো ঘরে চোখ বুজে কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। কিছুক্ষণের মধ্যেই মাথাব্যথা কমে যেতে পারে।

কোল্ড কম্প্রেস: কপাল বা মাথার সামনের অংশে কোল্ড কম্প্রেস নিন বা ঠাণ্ডাজাতীয় কিছু চেপে রাখুন। এটা মাথাব্যথা উপশম করতে যথেষ্ট সাহায্য করে।

হিট থেরাপি: হিট থেরাপি নিন বা উষ্ণ কম্প্রেস ব্যবহার করুন। একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে তা চিপে চোখের ওপর ধরে রাখুন। ভালো হয় হালকা গরম পানিতে গোসল করে নিলে, বিশেষ করে টেনশনের কারণে মাথাব্যথা হলে এতে ভালো কাজ দেয়।

পান করুন আদা চা: আদা একটি প্রদাহনাশক মসলাজাতীয় খাবার। মাথাব্যথার সময় আদা চিবুলে বা আদা চা পান করলে মাথা ব্যথা, এমনকি অন্যান্য ব্যথাও উপশম হয়।

অ্যারোমাথেরাপি: ল্যাভেন্ডার, পেপারমিন্ট, ইউক্যালিপটাস ইত্যাদির মতো প্রয়োজনীয় তেলগুলোর ব্যবহার মাথাব্যথা উপশম করতে বেশ সাহায্য করে। সম্ভব হলে এগুলো ব্যবহার করুন বা এসবের সুবাস আপনার আশপাশের বাতাসে ছড়িয়ে দিন।

তবে মাথাব্যথা যদি গুরুতর হয় এবং দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য বিলম্ব না করে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি কার্যকর উপায়
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট করার অভ্যাস...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে সুস্থ দেহ...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার করার অভ্যাস...
dgdfg-1-700x350
নিজেকে বদলান, জীবনে আনুন ভালো থাকার ছোঁয়া
যেভাবে শিখবেন নতুন ভাষা
যেভাবে শিখবেন নতুন ভাষা

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে