আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
বিপ্লব ও সংহতি দিবসেও এক মঞ্চে নেই খুলনা বিএনপির প্রার্থীরা
বিপ্লব ও সংহতি দিবসেও এক মঞ্চে নেই খুলনা বিএনপির প্রার্থীরা
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
আপডেট টাইম : নভেম্বর, ৭, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৭৫

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে খুলনায় বিশাল জমায়েত ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বিএনপি। মহানগর ও জেলা বিএনপির এই যৌথ কর্মসূচিতে ছিলেন না নজরুল ইসলাম মঞ্জু। তিনি তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সীমিত পরিসরে আলোচনা ও দোয়া করেছেন। মতভেদ ও দূরত্ব ঘুচিয়ে এখনও সবাই এক মঞ্চে না এলেও অচিরেই এ সংকট কেটে যাবে বলে আশাবাদী শীর্ষ নেতারা।

জানা গেছে, গত ২৭ অক্টোবর খুলনার ৬টি নির্বাচনী আসনে ধানের শীষ প্রতীকের দাবিদার সম্ভাব্য প্রার্থীদেরকে দলের গুলশান কার্যালয়ে ডেকে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনা ছিল, যাকেই দলের মনোনয়ন দেওয়া হোক না কেন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতে হবে। এরপর ৩ নভেম্বর দলের মহাসচিব এক প্রেস কনফারন্সে খুলনার ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। শুধুমাত্র খুলনা-১ আসনে কাউকে ঘোষণা করা হয়নি। এ সময়ও দলের মহাসচিব সবাইকে এক হয়ে কাজ করার জন্য আহবান জানিয়ে বলেন, এই তালিকাই চূড়ান্ত নয়। প্রার্থীদের তৎপরতা ও কর্মকান্ড বিবেচনা করে পরবর্তীতে তালিকায় পরিবর্তন হতে পারে।

ধানের শীষের প্রতীকের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হলেও এখনও তা কার্যকর হয়নি খুলনায়। অন্য চারটি আসনে সমস্যা না থাকলেও খুলনা সদরের আসন নিয়ে প্রার্থীতার দাবিদার নেতাদের মধ্যে বরফ গলছে না। গুলশান কার্যালয়ের মিটিংয়ে এ আসন থেকে ডাক পেয়েছিলেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহানগর কমিটির সাবেক সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। মঞ্জু সুদীর্ঘ কাল খুলনা বিএনপির নেতৃত্ব দিলেও ২০২১ সালে মহানগর কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠিত হয়। এরপর দলীয় সিদ্ধান্ত পুর্নবিবেচনার দাবি জানিয়ে প্রেস কনফারেন্স করলে তাকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে অব্যহতি দেওয়া হয়। দলীয় পদ পদবীতে না থেকেও দীর্ঘ চার বছর বিএনপি ঘোষিত সকল কর্মসূচি নিরবিচ্ছিন্নভাবে পালন করেছেন মঞ্জু।

এদিকে প্রার্থীতা ঘোষণার পর বিএনপির প্রথম কেন্দ্রীয় কর্মসূচি বিপ্লব ও সংহতি দিবস। খুলনায় দিবসটি কিভাবে পালিত হবে? সব প্রার্থী কি এক মঞ্চে আসবেন? রাজপথের মিছিলে সবাই কি এক কাতারে দাঁড়াবে? এমন নানা প্রশ্ন ছিল তৃণমূলের কর্মী সহ সাধারণ মানুষের মনে। তবে শেষ পর্যন্ত পৃথকভাবেই পালিত হয়েছে কর্মসূচি।

খুলনা মহানগর ও জেলা বিএনপি নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হলের প্রধান ফটকের সামনে নির্মিত মঞ্চে সমাবেশ করে। মহানগর সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে আলী আসগার লবি, মনিরুজ্জামান মন্টু, শফিকুল আলম তুহিন, অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, মাসুদ পারভেজ বাবু বক্তৃতা করেন। বিএনপি ছাড়াও সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং খুলনার আশেপাশের সব উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে শিববাড়ি মোড় থেকে সামান্য দূরত্বে সোনাডাঙ্গা থানাধীন তেতুলতলা মোড়ে পৃথক ভাবে দিবসটি উদযাপনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া করেছে নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা। মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বক্তব্য রাখেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মাহবুব কায়সার প্রমুখ।

জিয়া হল চত্বর থেকে বিএনপি সমাব্শে শেষে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি তার পূর্বের রূট পরিবর্তন করে কেডিএ এভিনিউ ধরে ময়লাপোতা মোড় হয়ে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। বিকেল ৫টায় এই মিছিল তেতুলতলা মোড় অতিবাহিত করার সময় সেখানে মঞ্জু অনুসারীদের সমাবেশ চলছিল। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদেরকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

জানা গেছে, নজরুল ইসলাম মঞ্জু দলীয় মনোনয়ন লাভের পর এখনও অপর দুই প্রার্থীর সাথে সাক্ষাৎ বা ফোনালাপ হয়নি। এ নিয়ে তাদের মধ্যে রয়েছে ক্ষোভ। অপরদিকে গুলশান অফিসে সাক্ষাৎ শেষে ফেরার পরেই চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে শয্যাশায়ী নজরুল ইসলাম মঞ্জু। এখনও তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা।

এর আগে সকালে নিজ নির্বাচনী এলাকা খালিশপুরে এক কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুল সাংবাদিকদের বলেন, খুলনা-২ ও খুলনা-৩ আসন থেকে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন, সবাইকে নিয়ে মহানগর বিএনপির নেতৃত্বে আমরা আজ কালকের মধ্যে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবো ইনশাল্লাহ।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে