খুলনার আলোচিত আ.লীগ নেতা ‘মামা ফয়েজ’ আটক
খুলনা অফিস || মিডিয়া জার্নাল
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের খালিশপুর থানা শাখার সহ সভাপতি কাজী ফয়েজ মাহমুদ ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় ফয়েজকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
ডিবি’র ওসি তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তারের পর কাজী ফয়েজ মাহমুদকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। নাশকতা ও দুর্নীতির অভিযোগসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের ঘনিষ্ঠ ও কথিত মামা ছিলেন এই ফয়েজ। শেখ সোহেলের সবচেয়ে ঘনিষ্ঠ এই ফয়েজ ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহসহ নানা অপরাধে জড়িত ছিলেন।























