আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুবিতে ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
খুবিতে ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১০, ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬৮

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি (কেইউআরএস)-এর উদ্যোগে ‘রিসার্চ প্রসেস এন্ড টুলস’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়েছে। গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম রিসার্চমেট’র সহযোগিতায় আজ ০৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণা হতে হবে বিশ্বমানের ও ইমপ্যাক্টফুল। বিশ্বমানের গবেষণা করতে হলে গবেষণার কৌশল, ডাটা সংগ্রহ এবং আধুনিক টুলস ব্যবহারে দক্ষতা অর্জন প্রয়োজন। তরুণ গবেষকদের এগিয়ে যেতে হলে মাল্টি-ডিসিপ্লিনারি কোলাবরেশন ও আন্তর্জাতিক গবেষণার সাথে সংযুক্ত হতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গবেষণামুখী করতে কেইউআরএস নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীরা গবেষণায় দক্ষ হয়ে উঠতে পারে। শিক্ষাজীবনে গবেষণা নিবন্ধ প্রকাশ করতে পারলে তা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে আঞ্চলিক সমস্যা ও সম্ভাবনাগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে প্রতিটি ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে, যারা গবেষণামূলক কর্মকাণ্ডে শিক্ষকদের সহায়তা করবেন এবং শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হতে উৎসাহিত করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সহকারী অধ্যাপক মো. আজিম। তিনি গবেষণা প্রক্রিয়া, তথ্য বিশ্লেষণ এবং গবেষণায় আধুনিক টুলস ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেইউআরএস’র সভাপতি দেবাশীষ অধিকারীর সভাপতিত্বে অনুুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মিনহাজুল আবেদীন সম্পদ।

সেশনের পরে চয়ন বকশিকে সভাপতি ও গৌড় মুন্ডাকে সাধারণ সম্পাদক করে রিসার্চ সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের সদস্য বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে