আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আপডেট টাইম : আগস্ট, ২৬, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে আজ ২৪ আগস্ট (রবিবার) ‘ডাটা জার্নালিজম’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, সাংবাদিকতা অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পেশা। এ পেশায় যারা যুক্ত হন তাদের মধ্যে সততা, সাহসিকতা ও সত্যনিষ্ঠা থাকা অপরিহার্য। কারণ সাংবাদিকতার মাধ্যমে সমাজের অন্যায়-অবিচার, অসঙ্গতি ও ইতিবাচক দিক প্রকাশ পায়। এজন্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক প্রযুক্তি ও ডাটা-ভিত্তিক দক্ষতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অনেক ঘটনার অন্তর্নিহিত তথ্য অনুসন্ধান করে বের করতে হয়। একইসঙ্গে গবেষণামূলক তথ্য বিশ্লেষণ ও উপস্থাপন করাও জরুরি। এজন্য গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষে এআই ও বিভিন্ন টুলস সাংবাদিকদের কাজকে সহজ করছে। তবে এসব টুলসের সঠিক ব্যবহার জানা সাংবাদিকতার মান উন্নয়নের জন্য অপরিহার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ডাটা জার্নালিজম আধুনিক গণমাধ্যমের অন্যতম শক্তিশালী ক্ষেত্র। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জনগণকে সঠিক সংবাদ পরিবেশনই গণতন্ত্র ও জবাবদিহিতা শক্তিশালী করতে পারে। সাংবাদিকতার প্রতিটি স্তরে তথ্যভিত্তিক উপস্থাপন গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি করবে।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান সারা মনামী হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম। সঞ্চালনা করেন টিআইবির ডেপুটি কো-অর্ডিনেটর জাফর সাদিক।

দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ডাটা সংগ্রহ, বিশ্লেষণ, ভিজ্যুয়ালাইজেশন এবং সংবাদ পরিবেশনে প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে