আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি
দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি
আপডেট টাইম : আগস্ট, ২৭, ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬২
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে। আমরা মনস্তাত্ত্বিক দাসে পরিণত হয়েছি। জ্ঞান ও গবেষণায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।
বুধবার (২০ আগস্ট) খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রশিবির খুলনা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমান।
দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, এ দেশের বিশ্ববিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থী না থাকলেও লাইব্রেরিতে বিসিএসের পড়ার জন্য শিক্ষার্থীর অভাব হয় না। অথচ বিশ্ববিদ্যালয় শুধু বিসিএস ক্যাডার বানানোর জায়গা না, গবেষণা ও জ্ঞান তৈরির জায়গা।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময়ে যেসব দেশ স্বাধীন হয়েছিল, সেসব দেশ এখন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তারা অনেক দিক থেকে আমাদের চেয়ে এগিয়ে গিয়েছে। স্বাধীনতার সময় চীনের হংকংয়ের অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতির অবস্থা এক ছিল, কিন্তু এখন তাদের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ দুর্নীতি।
ছাত্রশিবিরের সেক্রেটারি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আদু ভাই হওয়ার কোনো সুযোগ নেই। প্রথম বর্ষ থেকেই খুব ভালো করে পড়াশোনা করতে হবে। ফার্স্ট ইয়ারকে রেস্ট ইয়ার মনে করা যাবে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় অনেক স্টুডেন্ট পড়াশোনা করে না। যে কারণে ১০ বছরেও তাদের অনার্স শেষ হয় না। প্ল্যান অনুযায়ী নিয়মিত পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে। জ্ঞান অর্জন করে দক্ষ হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামিক ফোরাম অব হংকংয়ের সভাপতি ড. আজিজুর রহমান আজাদ, জামায়াতের খুলনা মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, খুলনা মহানগর শিবিরের সাবেক সভাপতি মীম মিরাজ হোসাইন ও মুশাররফ আনসারী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসরাফিল হোসেন, আসিফ বিল্লাহ, এস এম বেলাল হোসেন, আহমেদ সালেহীন, কামরুল হাসান, আব্দুর রশিদ, ইমরানুল হক ও সেলিম হোসেন।
Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে