আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনা ফুড অফিস যেন আওয়ামী আখড়া; অবশেষে বদলী হলেন বহুলালোচিত আরসি ফুড ইকবাল
খুলনা ফুড অফিস যেন আওয়ামী আখড়া; অবশেষে বদলী হলেন বহুলালোচিত আরসি ফুড ইকবাল
আপডেট টাইম : আগস্ট, ২০, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪৮

খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এখনও ফ্যাসিবাদের দোসর মুক্ত হয়নি। অতি লাভজনক কারবার হিসেবে পরিচিত ওপেন মার্কেট সেল (ওএমএস) নিয়ন্ত্রণ করছে আওয়ামী ঠিকাদাররা। আগের মতোই প্রতি পয়েন্টে বরাদ্দ চাল ও আটার সামান্য অংশ বিক্রি করে বাকি অংশ চলে যাচ্ছে কালোবাজারে। অনিয়ম, অব্যবস্থাপনা, ঘুষ, দুর্নীতি আর খাদ্যপণ্য বিক্রিতে নয়ছয়ে দূর্নাম ছড়াচ্ছে প্রতিষ্ঠানটির।

এমতাবস্থায় খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ইকবাল বাহার চৌধুরী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) কাজী সাইফুদ্দীনকে একযোগে বদলি করা হয়েছে। আরসি ফুড ইকবাল বাহার চৌধূরীকে খাদ্য অধিদপ্তর, ঢাকার অতিরিক্ত পরিচালক (চলতি দায়িত্ব) এবং ডিসি ফুড কাজী সাইফুদ্দীনকে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব  দেয়া হয়েছে। গত রোববার (১৭ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের (সংস্থা প্রশাসন-১) শাখার উপ-সচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত পত্রে বদলি আদেশ প্রদান করা হয়।

একাধিক সূত্রের অভিযোগ, বদলীর আদেশ হাতে পেয়ে যেন বেপরোয়া হয়ে উঠেছেন ইকবাল বাহার চৌধুরী। ব্যাক ডেটে ফাইলে স্বাক্ষর করে অন্তত ৫ জনকে বিভিন্ন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করেছেন। নতুন করে যাদেরকে পদায়ন করা হয়েছে তারা হলেন সাতক্ষীরার নকিপুর খাদ্য গুদামে মোল্লা আহমেদ জামান, যশোরের কেশবপুরে বানেছুর রহমান, চুয়াডাঙ্গার জীবননগরে মাসুদ রানা, যশোরের খাজুরায় মিঠুন চক্রবর্তী ও বাগেরহাটের মোল্লাহাটের গরফা বাজার খাদ্য গুদামে মো: ইব্রাহিম হোসেন। প্রত্যেকের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে খাদ্য ভবন এলাকায়। সূত্রটির দাবি, ১৯ আগস্ট তিনি এসব ফাইলে স্বাক্ষর করলেও তারিখ দিয়েছেন বদলীর আদেশ আসার আগের।

জানা গেছে, ইকবাল বাহার চৌধুরীর বিষয়ে গত ১১ আগস্ট দুর্নীতি দমন কমিশন মহাপরিচালক বরাবর এক লিখিত আবেদন করেছেন ওএমএস ডিলার মেসার্স এসকে ট্রেডিংএর প্রোপাইটর ইমন শেখ। তিনি অভিযোগ করেন, তার ডিলারশীপ চালু রাখার বিনিময়ে তিন লাখ টাকা ঘুষ দাবি করা হয়। তিনি ইকবাল বাহারের অনিয়ম দুর্নীতির বিভিন্ন বিবরণ তুলে ধরে ও সম্পদের অবস্থান জানিয়ে দুদুকের তদন্ত দাবি করেন।
এর আগে বিগত জুন মাসে খাদ্য উপদেষ্টার কাছে লিখিত অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার সদস্য মোঃ রিদোয়ান শেখ তামিমি। তারও আগে প্রধান উপদেষ্টার কাছে গত বছরের ২ সেপ্টেম্বর দায়ের করা খাদ্য পরিদর্শক সেলিম রেজার লিখিত অভিযোগে বেরিয়ে আসে খুলনা খাদ্য বিভাগের চাঞ্চল্যকর সব তথ্য।

সাবেক ওএসএম ডিলার মো: খালিদ হোসেন জানান, আরসি ফুডের বদলীর আদেশ আসার পরে ব্যাক ডেটে সাতক্ষীরার খাদ্য পরিদর্শক আমিনুল ইসলামকে ডুমুরিয়া খাদ্যগুদামের ইনচার্জ হিসেবে বদলী করেছেন। এছাড়া ওএমএস পয়েন্টে বরাদ্দ চাল-আটা কালোবাজারে বিক্রি করে পুরো টাকাটাই আত্মসাতের ঘটনা ঘটছে হরহামেশা।

গরফা বাজার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়নপ্রাপ্ত মো: ইব্রাহিম হোসেন বলেন, ১৯ তারিখে আমার বদলীর আদেশে সই হয়েছে বলে জেনেছি। তবে আমি এখনও খুলনায় আছি। ছাড়পত্র নিয়ে শিগগিরই নতুন কর্মস্থলে যাবো।

এ বিষয়ে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, যিনি নতুন নিয়োগ পেয়েছেন তিনি না আসা পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো। বদলী বা পদায়ন একটা রুটিন ওয়ার্ক। এক স্টেশনে তিন বছর চাকরি করলে তাকে বদলী করতে হবে। তবে ১৭ তারিখের পরে তিনি কাউকে বদলী/পদায়ন করেননি। পুরনো ডিলারদের অনেক অন্যায় আবদার ছিল। তিনি পূরণ করেননি বলে তার বিরুদ্ধে ক্ষোভ। ওএমএস ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আদালতের স্টে অর্ডার আছে। সেপ্টেম্বরে যার মেয়াদ শেষ হবে। স্টে’র মেয়াদ না বাড়লে নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানালেন তিনি।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে