আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
১৩ মাস বেতন পাননা কর্মচারীরা কর্মবিরতিতে অচল খুলনার ৯ উপজেলার স্বাস্থ্যসেবা
১৩ মাস বেতন পাননা কর্মচারীরা কর্মবিরতিতে অচল খুলনার ৯ উপজেলার স্বাস্থ্যসেবা
আপডেট টাইম : আগস্ট, ৬, ২০২৫, ১:৫৩ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪২

আউটসোর্সিং কর্মচারীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে খুলনার ৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা। চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা অসুস্থ রোগী ও তাদের স্বজনরা।

বুধবার আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীরা খুলনায় এসে নগরীর শামসুর রহমান রোডস্থ সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেন। দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা অবস্থান নিয়ে দফায় দফায় শ্লোগান ও বক্তৃতা দেন।

তাদের অভিযোগ, খুলনার সিভিল সার্জন গত ২৯ জুলাই এক চিঠিতে আউট সোর্সিং কর্মচারীদের চাকরি নেই বিধায় তাদের বেতন দিতে তিনি দায়বদ্ধ নন বলে জানান। খুলনা সদর ও ৯ উপজেলায় ২১৪ জন কর্মচারী ১৩ মাস যাবৎ বিনা বেতনে চাকরি করছেন। তারা নিরলসভাবে হাসপাতালের জরুরি বিভাগ, বহি:বিভাগ, ওয়ার্ড, রান্নাঘরসহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। তারা যে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন, তার স্বপক্ষে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা প্রত্যয়নপত্র দিয়েছেন।

বক্তারা বলেন, তাদের মেয়াদ বৃদ্ধির চিঠি করার কথা অর্থবছরের শুরুতে জুলাই আগস্ট মাসে। কিন্তু হিসাবরক্ষক মাহফুজ সেই চিঠি আটকে রেখে, অর্থবছরের শেষে জুন মাসে ঠিকাদারদের ডেকে টাকা দাবি করেন। তিনি অন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে মোটা অংকের টাকার লেনদেনের মাধ্যমে তাদেরকে কাজ দেয়ার পায়তারা করছে। সিভিল সার্জনের সাথে ঠিকাদারের করা চুক্তিপত্রে রয়েছে, পরবর্তী ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত পুরনো কর্মচারীরা কাজ করবে।

সমাবেশ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো- বকেয়া ১৩ মাসের বেতন দ্রুত প্রদান করতে হবে, তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে এবং দুর্ণীতিবাজ হিসাবরক্ষক মাহফুজকে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে স্থায়ীভাবে অপসারণ করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ওয়ার্ডবয় আল আমিন, বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া তপু মল্লিক, কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় মাহবুবুর রহমান, রানা বিশ্বাস ও গৗতম বিশ্বাস।

খুলনার সিভিল সার্জন ডা: মাহফুজা খানম বলেন, আউটসোর্সিং কর্মচারীরাথানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কর্মরত ছিলেন। তাদের বেতন চাওয়াটা নায্য। বিষয়টি আমি মন্ত্রণালয়ে অবহিত করেছি।
এদিকে দুপুরে আন্দোলনরত আউটসোসিং কর্মচারিদেরকে দপ্তরে ডাকেন সিভিল সার্জন। বলেন, ২৫-২৬ অর্থ বছরের টেন্ডার না হওয়ার পর্যন্ত তাদের বেতনের দায়দায়িত্ব আমি নেবোনা। যদি টেন্ডার হয়, ২৪-২৫ অর্থ বছরের যারা কাজ করেছে তারাই যাতে কাজ পায় সেজন্য সুপারিশ করবো।

খুলনা সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক মাহফুজুর রহমান বলেন, যে অভিযোগ উঠেছে তা সত্য না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে