আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুলনায় যুব সম্মেলন – সুন্দরবনকে টিকিয়ে রাখতে প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিকল্প নেই
খুলনায় যুব সম্মেলন - সুন্দরবনকে টিকিয়ে রাখতে প্লাস্টিক ও পলিথিন বন্ধের বিকল্প নেই
আপডেট টাইম : জুলাই, ৩১, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪১

প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসেন চৌধুরী বলেছেন, পলিথিন এবং সিঙ্গেল ইউজড প্লাস্টিক প্রকৃতির ব্যাপক ক্ষতি করছে। ধ্বংস করছে গাছপালা এবং ডাঙ্গা ও জলের প্রাণী। বিশেষ করে মাছের মাধ্যমে মানুষের শরীরে ঢুকছে মাইক্রো প্লাস্টিক যা’ জীবনহানীরও অন্যতম কারণ। বনজ ও জলজ সম্পদসহ সুন্দরবনকে টিকিয়ে রাখতে এই প্লাস্টিক ও পলিথিন বন্ধের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার খুলনার শিল্পকলা একাডেমিতে সুন্দরবন সুরক্ষায় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলে। সম্মেলনে সভাপতিত্ব করেন রূপান্তর’র নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মÐল, হেলভেটাস বাংলাদেশের হেড অব প্রোগ্রাম শাহরিয়ার মান্নান এবং বন সংরক্ষক ইমরান আহমেদ। অনুষ্ঠানে উদ্দীপনামূলক সেশন পরিচালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান। এই সম্মেলনের সাথে একাত্মতা ঘোষণা করেন সুন্দরবন পশ্চিম বিভাগের ডিএফও এ জেড এম হাসানুর রহমান, সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মোঃ রেজাউল করিম চৌধুরী, জার্নালিস্টস ফর সুন্দরবন ফোরামের এইচ এম আলাউদ্দিন (খুলনা), মোস্তাফিজুর রহমান উজ্জ্বল (সাতক্ষীরা), খালিদ মাহমুদ (পিরোজপুর) এবং মুনীর হোসেন কামাল (বরগুনা), পরিবেশকর্মী ও মোংলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ এবং রিসাইকেল জার-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমি’র নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। স্বাগত বক্তৃতা করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। তরুণদের পক্ষ থেকে বক্তৃতা করেন মোঃ শাহীন খলিফা এবং খাদিজা আক্তার সাথী।
প্রধান অতিথি বলেন, রাষ্ট্রীয়ভাবে সুন্দর সুরক্ষায় নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যেই এর সুফল পাওয়া যাচ্ছে। গত পাঁচ বছরে সুন্দরবনে কার্বন ধারণের পরিমাণ বেড়ে চার দশমিক শূন্য ছয় মিলিয়ন টনে পৌঁছেছে। ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি, ২০২৪ সালে এই সংখ্য বেড়ে ১২৫টিতে পৌঁছেছে।

অনুষ্ঠানে সুন্দরবন সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ হ্রাসে ভ‚মিকা পালনকারী তৃণমূল যুবদের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সুন্দরবন প্রভাবিত ৫টি জেলার ১৭টি উপজেলার চারশ’ তরুণ এই কনফারেন্সে অংশ নেন। জলজ প্রাণীর জীবন ও আবাসস্থল রক্ষায় সুন্দরবনে পলিথিন ও প্লাস্টিক দূষণ হ্রাসে এই তরুণ সমাজ তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, জার্মান সরকারের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমূহের দূষণ কমানো ও বাস্তুসংস্থান উন্নয়নে গত ২০২৪ সালের জুন থেকে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি আগামী ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত চলবে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে