আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল না হলে রেল ভবন ঘেরাওয়ের হুশিয়ারী
রেলভূমির ভাড়া একলাফে বেড়েছে তিনগুন
অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল না হলে রেল ভবন ঘেরাওয়ের হুশিয়ারী
খুলনা অফিস || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১০, ২০২৫, ২:০২ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৫৫

চার বছরের ব্যবধানে তিনগুন বেড়েছে রেলভূমির ভাড়া। প্রতি বর্গফুট জায়গার ভাড়া ৭০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে দু’শ টাকায়। ভ্যাট ও আয়করসহ একজন ব্যবসায়ীকে পরিশোধ করতে হবে ২৪০ টাকা। গত ১ জুলাই থেকে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি ব্যবস্থাপনায় নতুন এই নীতিমালা জারি করা হয়।

এর ফলে রেলের জমিতে একশ’ বর্গফুটের ছোট একটা দোকানের ভাড়া ছিল ৭ হাজার টাকা, একলাফে তা বেড়ে ২৪ হাজার হয়েছে। তুলনামূলক বড় দোকান, গুদাম এবং আড়তের ভাড়া (এক হাজার বর্গ ফুট) আগে ছিল ৭০ হাজার টাকা। সেই ভাড়া বেড়ে এখন হয়েছে দুই লাখ ৪০ হাজার টাকা। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছে রেলভূমি ব্যবহারকারী খুলনার ৬ হাজার ব্যবসায়ী।

রেলওয়ের জমি বরাদ্দ নিয়ে ব্যবসায় জড়িত ১৮ টি সংগঠনের নেতারা বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। ভাড়া বাড়ানোর পূর্বে কোন ধরনের গণশুনানী না করে মন্ত্রণালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হঠকারি সিদ্ধান্ত গ্রহণের প্রতিবাদ জানিয়েছেন তারা। অযৌক্তিক ভাড়া প্রত্যাহার না হলে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান সহ ধাপে ধাপে কঠোর কর্মসুচি নেবেন এবং চূড়ান্ত পর্বে রেল ভবন ঘেরাও করবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, কিছুদিন আগেও রেল ভূমির প্রতি বর্গফুটের ভাড়া ছিল ২৫ টাকা। এরপর ভাড়া বাড়িয়ে ৫০ টাকা এবং ২০২১ সালে ৭০ টাকা করা হয়। মাত্র চার বছরের ব্যবধানে গত ১ জুলাই থেকে সেই ভাড়া বাড়িয়ে প্রতি বর্গফুট ২০০ টাকা করা হয়েছে। ভ্যাট ও আয়কর মিলিয়ে ভাড়া পড়ছে প্রতি ফুট ২৪০ টাকা। অথচ ভৈরব নদের তীরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ব্যবসায়ীদের কাছে ভূমি ভাড়া দেয় প্রতি বর্গফুটে ৩ টাকায়। জেলা প্রশাসনও ব্যবসায়ীদের কাছে জমি ইজারা বা ভাড়া দেন প্রতি বর্গফুট ৩ টাকা ৮৮ পয়সায়।

রেলের বিপুল পরিমাণ পতিত জমি বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা নিজ খরচে ডোবা-নালা ভরাট, ময়লার স্তুপ অপসারণ করে প্রতিষ্ঠান নির্মাণ করে জীবিকা নির্বাহ করছেন। তারা নিজ অর্থ জমিতে বিনিয়োগ করে উল্টো দীর্ঘদিন ধরে রেলওয়েকে ভাড়া প্রদান করে আসছেন। পাশাপাশি সিটি করপোরেশনকে ট্রেড লাইসেন্স ফি, সরকারকে মোটা অংকের ভ্যাট ও আয়কর প্রদান করছেন। কোন ধরনের বিনিয়োগ ছাড়াই রেল যেভাবে ভাড়া বৃদ্ধি করছে সেটা ব্যবসায়ীদের সঙ্গে এক প্রকার জুলুম।

লিখিত বক্তব্যে জানানো হয়, রেলের জমি ভাড়া নিয়ে গড়ে ওঠা প্রায় ৬ হাজার ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করছে প্রায় ৩০ হাজার কর্মচারী। বিনিয়োগ হয়েছে লক্ষ কোটি টাকা। এখন তিনগুণের বেশি ভাড়া দিতে গেলে সব ব্যবসায়ীই লোকসানের মুখে পড়বেন। অনেকেই দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হবেন। হাজার হাজার মানুষ বেকার হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা রেলভূমি ব্যবহারকারী ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক শরীফ আতিয়ার রহমান, সদস্য সচিব মো: আবু সাঈদ, খুলনা চেম্বারের সাবেক সভাপতি মুনীর আহমেদ, চেম্বারের অন্যতম পরিচালক মনিরুল ইসলাম মাসুম প্রমুখ।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে