আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
কেন্দ্রে প্রবেশে ভিড়, লিফলেট বিলি আর ভোগান্তিতে ভোটাররা
কেন্দ্রে প্রবেশে ভিড়, লিফলেট বিলি আর ভোগান্তিতে ভোটাররা
ঢাকা অফিস || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ৯, ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রবেশপথে প্রার্থী ও তাঁদের কর্মীদের ভিড় তৈরি হয়েছে। এতে ভোট দিতে আসা শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রে স্থাপিত শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও এসএম হলের কেন্দ্রের সামনে এমন পরিস্থিতি দেখা যায়।

সরাসরি দেখা গেছে, প্রার্থীরা তাঁদের সহযোগীদের নিয়ে কেন্দ্রের সামনেই লিফলেট বিলি করছেন। কেউ ব্যাগভর্তি লিফলেট এনেছেন, কেউ আবার বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন। ভোটাররা কেন্দ্রে ঢোকার সময় হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে একক প্রার্থী বা পুরো প্যানেলের নাম ও ব্যালট নম্বর লেখা লিফলেট। এতে একদিকে ভোটারদের বিড়ম্বনা বাড়ছে, অন্যদিকে লাইনে কৃত্রিম জট তৈরি হচ্ছে।

আচরণবিধি অনুযায়ী নির্বাচনের দিন কোনো প্রার্থী বা তাঁর পক্ষে ভোটার স্লিপ দেওয়া যাবে, তবে শর্ত হলো—ভোটকেন্দ্রের অন্তত ১০০ মিটারের বাইরে থেকে তা বিতরণ করতে হবে। এছাড়া ৭ সেপ্টেম্বরের পর থেকে সব ধরনের প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু অনেক প্রার্থী ও তাঁদের সমর্থককে এসব নিয়ম ভঙ্গ করতে দেখা গেছে।

সকাল ৯টা ২০ মিনিটের দিকে মানবসেবা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী এ বি জোবায়ের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তখন কয়েকজন তাঁর দিকে তেড়ে গিয়ে ‘ভুয়া’ স্লোগান দিতে দিতে তাঁকে সরিয়ে দেন।

এ সময় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি জটলা দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং ভোটারদের সুবিধার্থে ভিড় না করার অনুরোধ জানান।

তবে সকাল ১০টার দিকে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, অভিযোগ শোনা গেলেও সরেজমিনে তেমন চিত্র পাওয়া যায়নি। তিনি জানান, আবার অভিযোগ এলে পুলিশ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আচরণবিধি ভঙ্গের বিষয়েও কমিশন নজর রাখছে।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
1000100486
খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে...
IMG-20251116-WA0473~2
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন
1000095696
এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মত...
Mia golam parwer-14-11-2025.doc.jpg-01
একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে