আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আপডেট টাইম : আগস্ট, ২১, ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৩৮

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি গড়ে ওঠে। গবেষণামূলক কাজ, নতুন জ্ঞান সৃজন ও শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার ক্ষেত্রে ল্যাব অপরিহার্য। কিছু সীমাবদ্ধতা থাকলেও আমরা ল্যাবের মানোন্নয়নে নিয়মিত কাজ করছি। সঠিক ব্যবস্থাপনা ও ব্যবহার ল্যাবকে টেকসই রাখতে সহায়তা করবে। শিক্ষার্থীরা যেন ল্যাব ব্যবহার করে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও শক্তিশালী করতে হলে আধুনিক ল্যাব ব্যবস্থাপনার বিকল্প নেই।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

দিনব্যাপী প্রশিক্ষণে চারটি টেকনিক্যাল সেশনে ল্যাব ব্যবস্থাপনার নীতি ও প্রয়োগ, ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমন, জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি এবং সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। সেশনগুলো উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, রিসার্স এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ল্যাবরেটরির দায়িত্বে থাকা ল্যাব টেকনিশিয়ান ও কর্মচারীরা অংশ নেন। দিনব্যাপী এই কর্মশালার সমাপনী সেশনে প্রশ্নোত্তর, মতামত গ্রহণ ও ফিডব্যাক উপস্থাপন করা হয়।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

images
খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে আর্টিস্ট টক অনুষ্ঠিত
KU Photo 28.10.2025-1
ইন্ডাস্ট্রি-একাডেমিয়া’র যৌথ গবেষণা সম্প্রসারণে কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রামে...
KU Photo 27.10.2025-2
খুবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেমিনার...
KU Photo 27.10.2025-1
খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে একসাথে কাজ করার...
খঅলিশপুর কলেজিয়েট গালর্স স্কুলে ৈসংবাদ স্ম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্সখ এসএম উজ্জল
খুলনার খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল শিক্ষকদের কর্মবিরতি শুরু
1760193985.ru
রাবিতে শিক্ষক নিয়োগে লেনদেনের অডিও ফাঁস
1760075940.DU-Times-Higher
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে শীর্ষে অক্সফোর্ড, তবে ‘প্রাচ্যের অক্সফোর্ড’...
prothomalo-bangla_2025-09-13_qar9g3vy_PA13092025P-1Dhaka-ezgif.com-avif-to-jpg-converter
ডাকসু নির্বাচন: কারও অভিযোগ, কারও সন্তুষ্টি

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে