আজ || বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
মানবিক দৃষ্টান্ত: আহত ৮৩ জনকে বিনা ভাড়ায় চিকিৎসায় পৌঁছে দিলেন রুবেল
মানবিক দৃষ্টান্ত: আহত ৮৩ জনকে বিনা ভাড়ায় চিকিৎসায় পৌঁছে দিলেন রুবেল
ডেস্ক রিপোর্টার || ভয়েজ অফ জাস্টিস
আপডেট টাইম : সেপ্টেম্বর, ১২, ২০২৫, ১২:০৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৬৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের দিনে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিরল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক মোহাম্মদ রুবেল হোসেন। জীবনের ঝুঁকি নিয়েও তিনি একে একে ৮৩ জন আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেন, কোনো ভাড়াও নেননি।

ঘটনাটি ঘটেছিল গত ৩১ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হন। অন্য রিকশাচালকেরা আতঙ্কে এলাকা ছাড়লেও রুবেল উল্টো এগিয়ে গিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। এখনো তাঁর অটোরিকশার আসনে রক্তের দাগ রয়ে গেছে সেই দিনের স্মৃতি হিসেবে।

রুবেল মূলত কুমিল্লার লাকসামের বাসিন্দা। ২০১৩ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। দৈনিক কখনো ৩০০, কখনো ৫০০ টাকা আয় হয় তাঁর। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চলছে তাঁর সংসার। সীমিত আয়ের মানুষ হলেও ওই দিনের ঘটনা প্রমাণ করেছে, মানবিকতায় তিনি অদ্বিতীয়।

সংঘর্ষের দিন রুবেলও প্রথমে ভুল বোঝাবুঝির শিকার হন। শিক্ষার্থীরা তাঁকে স্থানীয় ভেবে আঘাত করে, এমনকি রিকশার চাবিও ভেঙে দেওয়া হয়। কিন্তু তাতেও তিনি থেমে যাননি। রুবেল বলেন, “শিক্ষার্থীরা আমার আপনজনের মতো। ওরাই তো আমাদের আয়ের উৎস। তাদের বিপদে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”

সেদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত না খেয়েই তিনি আহতদের একের পর এক হাসপাতালে নিয়ে যান। এক শিক্ষার্থী পরে জোর করে তাঁকে বিস্কুট আর পানি খাইয়ে দেন, যাতে তিনি কাজ চালিয়ে যেতে পারেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁর এই অবদানকে স্বীকৃতি দিয়েছে। তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে ‘মানবিকতার অনন্য উদাহরণ’ হিসেবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, “৮৩ জন আহত শিক্ষার্থীকে বিনা ভাড়ায় হাসপাতালে নেওয়ার ঘটনা নিঃসন্দেহে এক বিরল উদাহরণ। রুবেলের সততা, সরলতা ও দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করেছে।”

রুবেল নিজে অবশ্য কোনো কৃতিত্ব নিতে চান না। তাঁর ভাষায়, “সেদিন আমাকে শুধু বিবেকই চালিয়েছে। টাকার কথা মাথায়ই আসেনি। পরে পুরস্কার দিয়েছে, কিন্তু আমি চাইনি। তবে আমার পরিবার গর্ববোধ করেছে, এটিই সবচেয়ে বড় পাওয়া।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000100486
খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে...
fghfg
বিভেদ ও অনৈক্যের সুযোগে কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া...
images
খুলনায় আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা...
1000086598
খুলনায় এমইউজে'র বিক্ষোভ সমাবেশ প্রশাসনের অবহেলা ও পুলিশের...
sdfsdf
খুলনায় দুবৃর্ত্তদের হামলার বিএফইউজের সহকারী মহাসচিব ও আমার...
1000067718
এনসিপি ছাড়ছেন জুলাই যোদ্ধা হামীম রাহাত: নগরীতে নানা...
1761054643.Untitled-6 copy
ওষুধ খাতে ৪ হাজার কোটি টাকার সম্ভাব্য লোকসানের...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে