আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
কৃত্রিম চিনি বয়ে আনতে পারে যেসব বিপদ
কৃত্রিম চিনি বয়ে আনতে পারে যেসব বিপদ
আপডেট টাইম : অক্টোবর, ২১, ২০২৪, ৫:৪৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪১

কিছু খাবার ও পানীয়তে মিষ্টি স্বাদ তৈরির জন্য কৃত্রিমভাবে প্রস্তুত রাসায়নিক পদার্থ হলো কৃত্রিম চিনি। একে চিনির বিকল্পও বলা হয়ে থাকে। বিভিন্ন সময় গবেষকরা জানিয়েছেন, কৃত্রিম চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা ঘোষণা করেছেন, এটি হয়তো ক্যান্সারের কারণ হতে পারে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কৃত্রিম মিষ্টি ব্যবহারের বিরুদ্ধে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। কৃত্রিম চিনির ক্ষতিকর দিকগুলো হলো—

ক্যান্সারের ঝুঁকি : কৃত্রিম সুইটনার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়াতে পারে কি না তা নিয়ে বিভিন্ন গবেষণা রয়েছে। একটি গবেষণায় মূত্রাশয় ক্যান্সারের সঙ্গে স্যাকারিনের সম্পর্ক পাওয়া গেছে। আরেকটি গবেষণায় লিভার ক্যান্সারের ‘সম্ভাব্য’ যোগসূত্র পাওয়া গেছে।

কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়ায় : একটি বড় গবেষণায় দেখা গেছে, উচ্চতর কৃত্রিম সুইটনার সেবন হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ কার্ডিওভাসকুলার বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। কৃত্রিম সুইটনার সেরিব্রোভাসকুলার রোগেরও ঝুঁকি বাড়ায়। কৃত্রিম চিনিতে থাকা এরিথ্রিটল নামের একটি যৌগ রক্ত জমাট বাঁধা, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।

ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে : টাইপ-২ ডায়াবেটিস মহামারি আকার ধারণ করা রোগ।

গ্লুকোজ-অসহিষ্ণুতায় আক্রান্ত হয়ে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া বা প্রি-ডায়াবেটিক কন্ডিশনের ক্ষেত্রেও কৃত্রিম চিনি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু গবেষণায় দেখা গেছে, আসলে যে মহামারি রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এটা চালু করা হয়েছে, বাস্তবে সেই রোগের ঝুঁকিই বাড়িয়ে দিতে পারে এসব কৃত্রিম চিনি।

ক্ষুধা বৃদ্ধি : যদিও অনেক মানুষ ওজন কমানোর জন্য কৃত্রিম মিষ্টির দিকে ঝুঁকছেন, এতে আসলে বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। কারণ গবেষণায় দেখা গেছে, কৃত্রিমভাবে মিষ্টি করা খাবার ও পানীয় মানুষের ক্ষুধা এবং চিনি গ্রহণের ইচ্ছা বৃদ্ধি করতে পারে। ক্ষুধা বৃদ্ধি একটি স্বাস্থ্যঝুঁকি, কারণ এটি অতিরিক্ত খাওয়ার প্রতি মনোযোগী করে তুলতে পারে।

যার ফলে অতিরিক্ত ওজন বৃদ্ধি হতে পারে।

বিষণ্নতা : গবেষণায় দেখা গেছে, কিছু কৃত্রিম মিষ্টি অনেকের মধ্যে বিষণ্নতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে যাদের পূর্ব-বিদ্যমান শর্ট টেম্পার রয়েছে।

মাথা ব্যথা : বেশ কিছু গবেষণায় দেখা গেছে, এই কৃত্রিম চিনি কিছু মানুষের মাথা ব্যথার কারণ হতে পারে।

পরামর্শ দিয়েছেন

নাহিদা আহমেদ
পুষ্টিবিদ, ফরাজী হাসপাতাল
বারিধারা শাখা, ঢাকা

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি কার্যকর উপায়
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট করার অভ্যাস...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে সুস্থ দেহ...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার করার অভ্যাস...
dgdfg-1-700x350
নিজেকে বদলান, জীবনে আনুন ভালো থাকার ছোঁয়া
যেভাবে শিখবেন নতুন ভাষা
যেভাবে শিখবেন নতুন ভাষা

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে