আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
সংস্কার ছাড়া নির্বাচন নয়, পিআর পদ্ধতি মানতে হবে—জামায়াত নেতা তাহের
সংস্কার ছাড়া নির্বাচন নয়, পিআর পদ্ধতি মানতে হবে—জামায়াত নেতা তাহের
আপডেট টাইম : আগস্ট, ১৮, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৩৯

রাজনৈতিক দলগুলো সংস্কারের যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলো অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে বলে দাবি জানিয়েছন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে।

আজ রোববার বিকেলে ‘জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারের সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ–আলোচনা করে একটা পথ বের করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে জামায়াতের এই নায়েবে আমির বলেন, সংস্কার, পিআর ও নির্বাচন কবে হবে, এ নিয়ে একটা প্যাকেজ গণভোট দিতে পারে সরকার। জনগণ যেটা বলবে, সেটা জামায়াত মেনে নেবে।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘যাদের আস্থায় রেখে জাতি ক্ষমতায় বসিয়েছিল, আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারে। কিন্তু এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন।’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতির স্বার্থে জামায়াত অনেক বিষয়ে ‘স্যাক্রিফাইস’ করেছে বলে দাবি করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বিএনপিকেও জাতীয় স্বার্থে ‘স্যাক্রিফাইস’ করার আহ্বান জানান।

সব সংস্কারের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন দিলে দেশের ভাগ্যাকাশে মহাবিপর্যয় অপেক্ষা করবে বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি কাঠামো না দিয়ে নির্বাচন হলে দেশে আরেকটি হাসিনার জন্ম হবে।

সেমিনারের শুরুতে প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, বাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলন জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি। রাষ্ট্রপতির ঘোষণাপত্র বা গণভোট জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের স্বীকৃত ও বাস্তবসম্মত পদ্ধতি।

পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে, অন্তর্বর্তী সরকারের দেওয়া এমন বক্তব্য বিশ্বাস করেন না খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। গণভোট করতে সময় লাগবে, তাই রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র সংশোধন করে এর আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, ভোট ডাকাতি ও মনোনয়ন–বাণিজ্য বন্ধ করতে পারে পিআর পদ্ধতিতে নির্বাচন। এটা জনগণ চায় কি না, এ নিয়ে গণভোট দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জুলাই ঘোষণাপত্র অপরিপক্ব, আশাব্যঞ্জক হয়নি—এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘শুধু মুখের কথায় আস্থা রাখতে পারি না।’ নতুন সংবিধানের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

সেমিনারে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির সেলিম উদ্দীন; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দীন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাসান নাসির, আমীন আহমদ আফসারী, জিয়াউল হাসান, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাত্তার প্রমুখ।

সেমিনার সঞ্চালনা করেন জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও রেজাউল করিম।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
1000100486
খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে...
IMG-20251116-WA0473~2
এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন
1000095696
এবারের নির্বাচন ১৪, ১৮ ও ২৪ এর মত...
Mia golam parwer-14-11-2025.doc.jpg-01
একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে