আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানিয়েছে খুলনা রেঞ্জ পুলিশ
শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানিয়েছে খুলনা রেঞ্জ পুলিশ
আপডেট টাইম : আগস্ট, ৫, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
পাঠক পড়েছে || ৪২

জুলাই আন্দোলনে অংশ নিয়ে নিহত খুলনার ৫ শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানিয়েছে খুলনা রেঞ্জ পুলিশ। সংবর্ধিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে খুলনার রাজপথে দুর্দমনীয় সাহসী ভূমিকা পালনকারী ছাত্র ছাত্রীরা।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পুলিশের খুলনা রেঞ্জ ‘জুলাই স্মৃতিচারণ ও সম্মাননা’র আয়োজন করে।

নগরীর শিরোমনিতে রেঞ্জ ডিআইজি’র ট্রেইনিং সেন্টারে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়ে পুলিশের পেশাদারিত্ব ও মানবিকতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, পুলিশ হোক প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সেবক। পুলিশ আর কোন অগণতান্ত্রিক শক্তির রক্ষাকবচ হতে চায়না।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম। সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক।

বক্তব্য রাখেন ডিআইজি আব্দুর রউফ চৌধুরী, খুলনার এসপি কে এম মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, সাংবাদিক এহতেশামুল হক শাওন, জুলাই আন্দোলনে নিহত শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ব্য়ক আহম্মদ হামিম রাহাত, সাজেদুল ইসলাম বাপ্পী, সাইফ নেওয়াজ, আয়মান আহাদ প্রমুখ।

খুবি উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম বলেন, আজকের দিনটি যেমন আনন্দের, একই সাথে শোকের। মাত্র ৩৬ দিনের আন্দোলনে আমার দুই হাজার সন্তানকে হারিয়েছি। পুলিশের গুলিতে তারা জীবন দিয়েছিল। কিন্ত আজ এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। পুলিশকে প্রমাণ করতে হবে তারা কোন সরকার বা দলের নয়, তারা জনগনের। জুলাই চব্বিশের সার্থকতা এখানেই যে আজকের তরুণ প্রজন্ম সকল অন্যায়ের বিরুদ্ধে দারুণ প্রতিবাদী হয়ে উঠেছে। অতএব ইচ্ছা করলেই যা খুশি অন্যায় অনিয়ম করে পার পাওয়ার সুযোগ নেই।

খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক বলেন, মানব সভ্যতার ইতিহাসের সাথে পুলিশের ইতিহাস জড়িত। পুলিশ জনগনের বন্ধু হতে চেয়েছে। কিন্ত ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশ- কখনোই আমরা আস্থা ফেরাতে পারিনি। দুই্ লাখ ১৬ হাজার পুলিশ আছে, সীমিত কয়েকজনের কাজের দায়ভার সবাইকে বহন করতে হয়। তিনি বলেন, জুলুম অন্যায় অত্যাচারে যখন আরশ কেপে ওঠে, তখন অনিবার্য পরিণতি হিসেবে জুলাই বিপ্লব আসতে বাধ্য। আগামীকাল সকালের পরিবর্তে কেউ যদি দেশে অন্ধকার নামিয়ে আনতে চায়, মীর মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম, আনাসরা আমাদের জন্য আলো এনে দেবে।

বক্তব্য দিতে দাঁড়িয়ে সাঈফ নেওয়াজ প্রশ্ন তোলেন, ‘আমরা তো আপনাদের সন্তান। আপনাদের অনেকের (পুলিশ) সন্তান এই আন্দোলনে শহীদ হয়েছে। কেন আমাদের মাথা, বুক লক্ষ্য করে গুলি ছুড়লেন? পায়ে গুলি করতে পারতেন, হাঁটুর নিচে গুলি করতে পারতেন। একটা প্রমোশনের কাছে একটা জীবন কি এতোটাই তুচ্ছ?’ এ সময় গোটা মিলনায়তনে পিনপতন নীরবতা নেমে আসে।

সম্মাননা অনুষ্ঠানে শহীদ পরিবার, আন্দোলনে রাজপথের যোদ্ধা, গণমাধ্যম কর্মী, খুলনার রেঞ্জের অর্ন্তগত ১০ জেলার পুলিশ সুপার ও বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে