আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
জলবায়ু পরিবর্তন ও মিথ্যা সমাধান’ শীর্ষক আলোচনা অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ছাড়া পরিবেশ বিপর্যয় রোধ হবেনা
জলবায়ু পরিবর্তন ও মিথ্যা সমাধান’ শীর্ষক আলোচনা অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ছাড়া পরিবেশ বিপর্যয় রোধ হবেনা
আপডেট টাইম : জুলাই, ২৭, ২০২৫, ১২:১৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ৪৫

ভারতের কাছ থেকে অভিন্ন নদীসমূহের পানির ন্যায্য হিস্যা আদায় না করা পর্যন্ত দক্ষিণ-পশ্চিম জনপদের প্রকৃতি ও পরিবেশের বিপর্যয় রোধ করা যাবেনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের ক্ষতির পাশাপাশি উজান থেকে মিষ্টি পানির প্রবাহ বন্ধ হওয়া এ অঞ্চলে লবনাক্ততা বৃদ্ধি, জলাবদ্ধতা, নদী ভাঙ্গন, নদীর মরে যাওয়া ও সুন্দরবনের ক্ষয়ক্ষতির জন্য দায়ী বলে মনে করেন তারা।

রোববার খুলনায় ‘জলবায়ু পরিবর্তন ও মিথ্যা সমাধান’ শীর্ষক এক আলোচনা সভায় তারা মতামত প্রকাশ করেন। নারী অধিকার ভিত্তিক সংগঠন বাদাবন সংঘ এ আলোচনার আয়োজন করে। মোংলা বন্দরের নাব্যতা রক্ষায় নদী ড্রেজিংয়ের সমস্ত বালি নিকটবর্তী দাকোপ উপজেলার বানিশান্তায় কৃষি জমিতে ফেলার কারণে সেখানে জীবন ও পরিবেশের বিপর্যয়ের চিত্র উঠে আসে সভা থেকে।

ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আসা নারীরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর কৃষি জমিতে কাজ করার সুযোগ অবারিত ছিল। পুরুষের সাথে তাল মিলিয়ে বিপুল সংখ্যক নারীও কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। এ অঞ্চলের অধিকাংশ পরিবার পুরুষবিহীন, নারীরা সেখানে সংসারের হাল ধরেন। বানিশান্তায় উর্বর কৃষি জমিতে পশুর নদীর ড্রেজিং করা বিপুল পরিমাণ বালি ফেলে হাজারো মানুষের আয়ের পথ রুদ্ধ করা হয়েছে।
আলোচকরা জানান, দেশে বালু মহাল আইন আছে। সেখানে কোথায় বালু মহাল করা যাবে, কোথায় যাবেনা, আশেপাশে কি থাকলে বালু মহাল হবেনা- সব কিছু স্পষ্ট উল্লেখ থাকলেও বাস্তবে আইনের প্রয়োগে গাফিলতি রয়েছে। কৃষি জমিতে বালি ফেলার এতোবড় একটি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ওই স্থানের কৃষকদের কোন মতামত নেওয়া হয়নি। তারা অভিযোগ করেন, পলিসি মেকিং লেভেলে রাজনীতিবীদরা থাকলেও এসব সমস্যার আমলাতান্ত্রিক সমাধান করা হয়। যেখানে রাজনীতিবীদ ও আমলারা লাভবান হন, ক্ষতিগ্রস্থ হয় সাধারণ মানুষ।

জলবায়ু পরিবর্তনের মিথ্যা সমাধানের উদাহরণ টেনে বক্তারা বলেন, বানিশান্তার কৃষি জমিতে ড্রেজিং করে বালি ফেলার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলা হয়। তখন মোংলা বন্দর কর্তৃপক্ষ বুয়েটের একটি টেস্ট রিপোর্ট উপস্থাপন করে জানান যে, ড্রেজিংয়ের মাধ্যমে যা কিছু কৃষি জমিতে ফেলা হয়েছে তার ৯৮ শতাংশই পলিমাটি। অথচ আমরা দেখছি ৯৮ শতাংশই বালি। এ নিয়ে বুয়েটের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, মোংলা বন্দর কর্তৃপক্ষ যে স্যাম্পল পাঠিয়েছে তা টেস্ট করে এই রেজাল্ট পেয়েছে। স্যাম্পল আমাদের সংগ্রহ না।

বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমানের সভাপতিত্বে ও নাগরিক সুরক্ষা মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম, বনবিভাগের সহকারী বন সংরক্ষক এম কেএম ইকবাল হোসেন চৌধুরী, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, পরিবেশকর্মী মো: নুর আলম, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলদার, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, কৌশিক দে, আবুল হাসান হিমালয়, দীপংকর রায়, আশরাফুল ইসলাম নূর, মনিরুল হায়দার ইকবাল, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, অজন্তা দাস, রেখা মারিয়া বৈরাগী, ভুক্তভোগী গীতা প্রামাণিক, হিরম্ময় রায়, রাজনীতিক জর্নান্দন দত্ত, পরির্তনের এম নাজমুল ডেভিড, আইনজীবী জাহাঙ্গীল আলম সিদ্দিকী প্রমুখ। মূল বক্তব্য উপস্থাপন করেন বাদাবনের প্রোগাম  অফিসার ফারিয়া জেসমিন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ...
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায়...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা :...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে