মানবিক দৃষ্টান্ত: আহত ৮৩ জনকে বিনা ভাড়ায় চিকিৎসায় পৌঁছে দিলেন রুবেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের দিনে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিরল মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক মোহাম্মদ রুবেল হোসেন। জীবনের ঝুঁকি নিয়েও তিনি একে একে ৮৩ জন আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেন, কোনো ভাড়াও নেননি। ঘটনাটি ঘটেছিল গত ৩১ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হন। অন্য রিকশাচালকেরা […]
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা সম্পন্ন, দাফন সম্পাদিত

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গনি চৌধুরী (সেলিম)-এর নামাজে জানাজা শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাইজভাণ্ডার দরবারের খতিব মাওলানা বশিরুল আলম মাইজভাণ্ডারী। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের […]
স্বাস্থ্য উপদেষ্টা: চিকিৎসকদের রাজনৈতিক দলীয় বিভাজন গ্রহণযোগ্য নয়

চট্টগ্রামে সরকারি ও বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা এখনো সীমিত—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, চট্টগ্রামের মানুষকে মূলত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও জেনারেল হাসপাতালের ওপর নির্ভর করতে হচ্ছে, যা তাদের জন্য দুর্ভাগ্যজনক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি জানান, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থার […]