খুলনা বিএনপিতে ফিরলেন বাপ্পী, পেলেন সদস্য সচিবের দায়িত্ব

আবারও নেতৃত্বের মূল ধারায় ফিরলেন এস এম মনিরুল হাসান বাপ্পী। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন তিনি। শনিবার (১নভেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে। এদিকে তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসার বাপ্পী জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব লাভ করায় খুশির বন্যা বয়ে যাচ্ছে কর্মীদের […]
গ্রাহকের ২০ কোটি টাকা মেরে দিয়ে ভারতে পাড়ি জমালেন রঞ্জন মন্ডল

তিন হাজারের বেশি গ্রাহকের সঞ্চিত প্রায় ২০ কোটি টাকা পরিশোধ না করেই রাতের আধারে পালিয়ে গেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার হাজিডাঙ্গা আদর্শ গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সমিতির সভাপতি রঞ্জন কুমার মন্ডল। ভুক্তভোগীরা বলছেন, রঞ্জন গ্রাহকদের সমুদয় টাকা পরিশোধ করতে চেয়েছিলেন। কিন্ত রাজনৈতিক প্রভাবশালীরা মূল্যবান জায়গা জমি লিখে নেওয়ার পর তাকে বাধ্য করেছেন স্বপরিবারে ভারতে […]
পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটির সংবাদ সম্মেলন

পাট ব্যবসায়ী ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিজেএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল কবির উদ্দিন সিকদার ও পাট সচিব আব্দুর রউফকে অপসারণ করে বিচারের আওতায় আনাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছে পাটকল ও শিল্পাঞ্চল পুনরুদ্ধার কমিটি। সংগঠনটির পক্ষ থেকে বুধবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তাদের অন্যান্য দাবিগুলোর […]
আগামী নির্বাচনে ৫ শতাংশ আসনে সরাসরি নারী প্রার্থী দেবে বিএনপি : সেলিমা রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কমপক্ষে ৫ শতাংশ আসনে নারী প্রার্থীরা সরাসরি মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে নারীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ অ য়োজিত খুলনা, […]
খুলনায় চাঁদাবাজি : বৈবিছাআ’র সাবেক দুই নেতা আটক

খুলনায় ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন বৈবিছাআ’র সাবেক যুগ্ম আহবায়ক আশিকুর রহমান এবং সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে এ ঘটনা ঘটে। খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মীর আতাহার আলী ঘটনার সতত্য স্বীকার […]
খুলনায় ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি

পিআর পদ্ধতির নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার (১২ অক্টোবর) সকালে খুলনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলো চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জড়ো হয়। এখান থেকে নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে জেলা […]
খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার খালিশপুরে সবুজ খান (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সকালে বাজার করার উদ্দেশ্যে বের হন সবুজ খান। পথিমধ্যে পূর্ব শত্রুতার জেরে ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা সবুজ খানের দুই হাত, হাঁটু ও শরীরের […]
খুলনার দাকোপে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

খুলনার দাকোপে জোয়ারের তোড়ে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানির নীচে ঘরবাড়ি ফসলের ক্ষেত। ভেঙে যাওয়া বাঁধ সংস্কারে পাউবোর অবহেলাকে দায়ী করে গোটা ইউনিয়ন ভেসে যাওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার ঢাকী নদীর জোয়ারের পানির চাপে দাকোপের ৩০ নং পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির […]
খুলনায় এক লাখ ৭২ হাজার শিশু পাবে বিনামূল্যে টাইফয়েড টিকা

খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক লাখ ৭২ হাজার তিনশত ৭০ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেসিসির স্বাস্থ্য বিভাগ আয়োজিত ইপিআই কর্মসূচির আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে বুধবার দুপুরে নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে প্রধান অতিথি খুলনার বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ […]
খুলনার আলোচিত ডা. বাহারের বিরুদ্ধে দুই মেয়ের সংবাদ সম্মেলন

খুলনার আলোচিত চিকিৎসক নেতা ডা. শেখ বাহারুল আলমের বিরুদ্ধে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের অভিযোগ এনেছেন তার দুই মেয়ে। শেখবাড়ির সাথে সুসম্পর্ক থাকায় নিজ বাড়িতে ও খুলনা বিএমএ’তে বসে আওয়ামী লীগ পুনর্গঠনের কাজ করছেন বলে জানিয়েছেন তারা। একই সাথে বাবার নানা অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করায় যে কোন সময় তারা দুই বোন খুন বা অপহরণের শিকার হতে […]