উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল

উপকূলীয় জনপদের নদ নদীতে লবনাক্ততার মাত্রা বিপদজনক পর্যায়ে পৌঁছেছে। খুলনার দাকোপ উপজেলার পানখালী নদীতে সর্বোচ্চ ৩৭.০২ এবং সর্বনিম্ন ৭.৫ পিপিটি রেকর্ড হয়েছে। অপরদিকে কয়রা উপজেলার চাঁদআলী ঘাটে সর্বোচ্চ ৩০ এবং সর্বনিম্ন ৫.৬ মাত্রার লবনাক্ততা মিলেছে। পানিতে দশমিক ৭ থেকে দশমিক ৫ মাত্রার লবনাক্ততা ফসলের জন্য নিরাপদ বিবেচনা করা হয়। এ পরিস্থিতিতে শুধুমাত্র মানুষের জন্য নিরাপদ […]
খুলনা-১ আসনে জামায়াতের চমক

পরিবর্তন আসতে পারে জামায়াতের প্রার্থীতায়। তালিকায় যোগ হতে পারে সংখ্যালঘু ও উপজাতি প্রার্থীর নাম। দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে কথা বলে পাওয়া গেল এমনই আভাস। এক্ষেত্রে প্রথম চমক আসতে পারে খুলনা-১ আসনে। হিন্দু ভোটার অধ্যুষিত আসনটিতে একজন সনাতন ধর্মাবলম্বী প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নামার বিষয়টি প্রায় নিশ্চিত। গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন চলছে, […]
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা

মোবাইল হ্যান্ডসেটের বাজারে সিন্ডিকেট গঠনের চেষ্টা রুখে দিতে খুলনায় মোবাইল ফোনের সবকটি মার্কেট বন্ধ করে দিয়েছেন এ খাতের ব্যবসায়ীরা। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে দোকান বন্ধ রেখে শিববাড়ির মোড়ে খুলনা মহানগর মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন করেন তারা। খুলনা মহানগর মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে ও […]
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার

ডিজিটাল প্রযুক্তির কল্যাণে বিশ^জুড়ে যোগাযোগ ব্যবস্থার দ্রæত পরিবর্তন ঘটছে। সোশ্যাল মিডিয়ার তুলনাহীন গতি বেতার সম্প্রচারকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আধুনিক প্রযুক্তি ও শ্রোতার মনস্তত্ব বুঝে সৃজনশীলতা, সম্মানজনক যোগাযোগ এবং অংশগ্রহণমূলক অনুষ্ঠানই পারে রেডিওকে আবার জীবন্ত করে তুলতে। সোমবার (২৪ নভেম্বর) খুলনায় অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। ‘সোশ্যাল মিডিয়ার যুগে বেতারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক […]
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে

খুলনার ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা খুব শিগগিরই একসাথে ভোটের ক্যাম্পেইন শুরু করবেন বলে জানিয়েছেন সদর আসনের এমপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বললেন, আমরা বিভক্ত ছিলাম। বিভক্তির সেই ক্ষতগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আমাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়নি। অচিরেই শুরু করবো, তবে সেই প্রচারে কোন বিপথগামী বিতর্কিত ব্যক্তি থাকবেনা বলে সাফ জানালেন তিনি। […]
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আগামী নির্বাচনে জাতি তাদেরকে লাল কার্ড দেখাবে। কেননা বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচারব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই জনগণ প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, বিভিন্ন সময়ের সরকার দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের ওপর নির্যাতনসহ […]
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি নানা সংশয় রয়েছে উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশন আরও বলিষ্ঠ ও স্বচ্ছভূমিকা না নিলে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন সম্ভব হবে না। চব্বিশের আন্দোলনের পরে রাজনৈতিক নেতাদের আত্ম উপলব্ধি এসেছে যে নিরপেক্ষ মেধাভিত্তিক প্রশাসন ও কল্যাণধর্মী রাষ্ট্র […]
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন

ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন পালিত। বৃহসপতিবার সকাল ৮টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্যাংকলরী বন্ধ রেখে মালিকরা এ কর্মসচী পালন করে। সকালে খালিশপুরস্থ কাশিপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে টাংকলরীতে জ¦ালানী তেল উত্তোলন না করে গেটের সামনে রেখে কর্মবিরতি শুরু হয়। এ ছাড়া […]
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা

খুলনায় টার্গেট কিলিং আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও পুরনো শত্রুতার জেরে সংঘবদ্ধ অপরাধীরা একের পর এক হত্যাকাÐ চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও হত্যাকাÐের সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আতঙ্কে দিন কাটছে নগরবাসীর। গত রোববার (১৬ নভেম্বর) রাতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নগরীর পৃথক দুই স্থানে ঘটে যায় নৃশংস হত্যাকাÐ। […]
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়

প্রাইমারি স্কুলে চালু হওয়া স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধনী দিনেই হোচট খেয়েছে। পাইলট প্রকল্পের আওতায় খুলনার পাইকগাছা উপজেলাকে বাছাই করা হয়েছিল। সোমবার শুরুর দিনে এ উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২টিতে কোন খাবারই পৌঁছেনি। আর ১২৫ টি স্কুলে শুধুমাত্র ইউএইচটি দুধ পৌঁছালেও শিডিউলে থাকা বনরুটি দিতে পারেনি ঠিকাদার। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহার […]