আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
মার্কিন নির্বাচনে মুসলিমদের ভোট কার পক্ষে যাবে
মার্কিন নির্বাচনে মুসলিমদের ভোট কার পক্ষে যাবে
আপডেট টাইম : নভেম্বর, ৪, ২০২৪, ৪:৩২ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৯

২০২৪ সালের নির্বাচনি দৌড় হতে যাচ্ছে মার্কিন ইতিহাসের সবচেয়ে জমজমাট। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে দুই প্রার্থীর অবস্থান সমানে সমান। এ পর্যন্ত সাত কোটি ৭৬ লাখ ভোটার তাদের আগাম ভোট প্রদান করেছেন যা ২০২০ সালের মোট ভোটের প্রায় অর্ধেক।

৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। এই নির্বাচণের ওপর নির্ভর করছে আগামী বিশ্বের ভবিষ্যৎ। নির্বাচনী প্রচারণাতেও বাড়তি গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক ইস্যু। বিশেষ করে গাজাসহ মধ্যপ্রাচ্য উত্তেজনা।

একদিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গাজা ইস্যুতে অবস্থান অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন। যার অর্থ, নির্বাচনে জিতলে গাজায় গণহত্যা এবং লেবাননে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলকে সব ধরনের সহযোগিতা করে যাবেন তিনি।

অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বরাবরই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘প্রবল সমর্থক’ হিসেবে পরিচিত। তবে যেহেতু বর্তমান বাইডেন-কমলার নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন ইসরাইলকে ‘অকাতরে’ গণহত্যা চালাতে সাহায্য করে যাচ্ছে, তাই আরব ও মুসলিম ভোটারদের একটি বড় অংশ আসন্ন নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন বলে মনে করছে তার ক্যাম্পেইন।

জর্জিয়া এবং নর্থ ক্যারোলিনার মতো দক্ষিণাঞ্চলীয় সুইং রাজ্যগুলোতে বিপুল সংখ্যক ইভানজেলিকাল খ্রিস্টান রয়েছে। এরা রিপাবলিকান ভোটার, তবে এই সম্প্রদায়ের তরুণদের কারণে ভোটের প্রবণতা পরিবর্তন হতে পারে।

এই তরুণদের চোখে, অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো গর্ভপাত এবং বিবাহের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।এই সম্প্রদায়ের লোকজন ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছে, তবে এবার তারা ইসরাইলের পক্ষে থাকার জন্য বাইডেন প্রশাসনের উপর খুব ক্ষুব্ধ।

নির্বাচনী জরিপ বলছে যে প্রায় ২৯ দশমিক ৪ শতাংশ কমলা হ্যারিসকে ভোট দেবেন। এই খবর ডেমোক্র্যাটদের জন্য খারাপ। আমেরিকান মুসলিমদের মধ্যে ২০১৬ সালে ৬৫ শতাংশ হিলারি ক্লিনটনকে এবং ২০২০ সালে ৮০ শতাংশ জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। বারাক ওবামার ক্ষেত্রে এই অনুপাত ছিল ২০০৮ সালে ৮০ শতাংশ এবং ২০১২ সালে ৯২ শতাংশ।

কমলা হ্যারিসকে প্রত্যাখ্যানকারী মুসলিম আমেরিকানরা ট্রাম্পকে ভোট দিতে পারেন। বেছে নিতে পারেন তৃতীয় কোনো প্রার্থীকে অথবা ভোট দেওয়া থেকে তাদের সম্পূর্ণভাবে বিরত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম সংগঠন আমেরিকান ইসলামিক কাউন্সিলের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জিল স্টেইনের পক্ষে ৪২ দশমিক ৩ শতাংশ মুসলিম ভোটারের সমর্থন রয়েছে।

মুসলমানরা মার্কিন জনসংখ্যার এক শতাংশ। সংখ্যার বিচারে খুব বেশি নয়। কিন্তু মিশিগান ও পেনসিলভেনিয়ার মতো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোর জন্য মুসলিম ভোট খুবই গুরুত্বপূর্ণ নির্ধারক ভূমিকা পালন করে। আর এই বছরের মুসলিম ভোটের ক্ষেত্রে একটাই ইস্যু—গাজা।

মুসলিম আমেরিকানরা তাদের ভোটের শক্তিকে সম্মান করেন। তারা কমলা আর ট্রাম্প—উভয় পক্ষের নীতি বিশদভাবে বোঝেন। ঠিকমতো জেনেবুঝেই তারা ভোট দেন।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে