আজ || শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ
দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ
আপডেট টাইম : নভেম্বর, ১, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৪

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। পরবর্তীতে সরকারে কে আসবে সেটা নির্ধারণ করবেন দেশের জনগণ, মানে আপনারা। আপনারা যদি এমন কাউকে নির্ধারণ করেন যারা পূর্বের মতো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, সেটার দায়ভারও আপনাদের নিতে হবে। এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে আগামীতে ক্ষমতায় আনবেন।

শুক্রবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ শহিদ পরিবার ও ৪০ জন আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব হচ্ছে সরকারের। আজকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে তা বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়নে দেওয়া হচ্ছে। তবে একটি পরিবারও পুনর্বাসন ছাড়া থাকবে না।

হাসনাত আবদুল্লাহ তার নিজ এলাকা দেবিদ্বার প্রসঙ্গে বলেন, দেবিদ্বারে কোনোভাবেই চাঁদাবাজিকে স্থান দেওয়া হবে না। এটি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। দেবিদ্বারের অবস্থা এমন হয়েছে, পৈতৃকভাবে অনেকেই ক্ষমতায় আসছে। দেবিদ্বারের যানজট নিরসনে রোড ডিভাইডার করার কাজ শুরু করা হচ্ছে এবং বাজারও স্থানান্তর করা হবে। কেউ যাতে সিন্ডিকেট করে বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য খুব শিগগিরই পৌর ব্যবসায়ী সমিতিকে ঢেলে সাজিয়ে  নির্বাচনের মাধ্যমে নতুন ব্যবসায়ীবান্ধব কমিটি গঠন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসানের পরিচালনায় ওই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ, মোহতাদির যারিফ সিক্ত, জহিরুল ইসলাম ও আস সুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক মাহমুদুল হাসান জোবায়ের প্রমুখ।

অপরদিকে বিকালে ফ্যাসিবাদ পরবর্তী আগামী দেবিদ্বার নিয়ে জনগণের ভাবনা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ।

ওই সভায় বক্তব্য রাখেন- বুয়েটের শিক্ষক ড. খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পারভেজ সরকার, জাতীয় গণঅধিকার পরিষদের কুমিল্লা জেলার যুগ্ম আহবায়ক মো. জাকির হোসেন, ভিপি ময়নাল হোসেন প্রমুখ।

সুত্র:যুগান্তর।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড় ঘণ্টা সড়ক...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড় ভাইয়ের জানাজা...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি ১২ বছরে
sfgs-700x350
খুলনায় ট্রলার ডু‌বিতে নিখোঁজ আকাশের লাশ উদ্ধার
dddd-2-700x350
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় লরির ধাক্কায় প্রাণ গেল ৪...
1000115882-700x350
দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির...
ddddd
খুলনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে