আজ || বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল, কেনিয়ায় আদানির ক্ষতি ৭৪ কোটি ডলার!
বিদ্যুৎ প্রকল্প চুক্তি বাতিল, কেনিয়ায় আদানির ক্ষতি ৭৪ কোটি ডলার!
আপডেট টাইম : অক্টোবর, ২৮, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৭

বিমানবন্দরের পর এবার বাতিল হলো বিদ্যুৎ প্রকল্প চুক্তি। আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ায় আবারও আর্থিক লোকসানের মুখে ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তার কোম্পানির কাজের উপর স্থগিতাদেশ জারি করেছ দেশটির আদালত।

আদানি গ্রুপের ‘আদানি এনার্জি সলিউশন্‌স’-এর সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যুৎ পরিকাঠামো প্রকল্প গড়ে তুলতে চুক্তি করেছিল কেনিয়া। কিন্তু দেশটির আদালতের রায়ে সেই চুক্তি ধাক্কা খেয়েছে। আদালতের রায়তে যা অনির্দিষ্ট কালের জন্য ঠান্ডা ঘরে গেল বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, আদানি গোষ্ঠীর সঙ্গে ‘কেনিয়া ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন কোম্পানি’র (কেট্রাকো) চুক্তি হয়েছিল। এই প্রকল্পের জন্য আদানি এনার্জিকে ৭৩ কোটি ৬০ লক্ষ ডলার দিতে রাজি ছিল পূর্ব আফ্রিকার দেশটির সরকার। পরিকাঠামো প্রকল্পের মধ্যে ‘ট্রান্সমিশন লাইন’ তৈরির কথা ছিল আদানি গোষ্ঠীর।

কেট্রাকো এবং আদানি গোষ্ঠীর মধ্যে হওয়া চুক্তি নিয়ে আদালতের দ্বারস্থ হয় কেনিয়া ল’ সোসাইটি। চুক্তিটির শর্ত কর্মীদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে অভিযোগ তোলেন তারা। পাশাপাশি, নানা কারণে তা গোপনীয়তার দোষে দুষ্ট বলেও দাবি করা হয়। চলতি বছরের ২৬ অক্টোবর এই মামলার রায় ঘোষণা করেছে কেনিয়ার হাই কোর্ট।

 

কেট্রাকো এবং আদানি এনার্জির মধ্যে হওয়া চুক্তিতে সেই নিয়ম ভাঙা হয়েছে বলে আদালতে জানিয়েছে কেনিয়া ল’ সোসাইটি। এ প্রসঙ্গে কেনিয়ার হাই কোর্ট বলেছে, এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত চুক্তিটি নিয়ে এগোতে পারবে না কেনিয়ার সরকার। ৩০ বছরের মেয়াদে কেট্রাকো ও আদানি গোষ্ঠীর মধ্যে ওই চুক্তি হয়েছিল। শুনানি চলাকালীন ল’ সোসাইটির তরফে একে ‘সাংবিধানিক প্রতারণা’ ও ‘গোপনীয়তার সঙ্গে অবিচার’ বলে উল্লেখ করা হয়। এই প্রকল্পে কেনিয়াবাসীর ‘অর্থপূর্ণ যোগদান’ না থাকার যুক্তিও খাড়া করা হয়েছে।

এর আগে কেনিয়ার রাজধানী নাইরোবিতে জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর চুক্তিভিত্তিক অধিগ্রহণের জন্য উদ্যোগী হয়েছিল গৌতম আদানির গোষ্ঠী। যা বাস্তবায়নে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে সেখানকার স্থানীয় একটি আদালত। চুক্তি বাস্তবায়িত হলে আগামী ৩০ বছরের জন্য এই বিমানবন্দরের মালিকানা থাকত আদানিদের হাতে।

 

কেনিয়ায় বিমানবন্দর পরিচালনার দায়িত্বভার না পাওয়া আদানি গোষ্ঠী ধাক্কা খেয়েছিল। তবে তার প্রভাব আদানি এয়ারপোর্টের স্টকের সূচকে মারাত্মক ভাবে পড়েনি। কেনিয়ায় পরপর দু’টি প্রকল্প হাতছাড়া হওয়ার পর আর্থিক বড় ক্ষতিই হলো আদানি গ্রুপের।

সূত্র: আনন্দবাজার

 

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761049516.Saudi-worker
সৌদি আরব দীর্ঘ ৫০ বছর পর বাতিল করল...
1760925357.Untitled-1 copy
গাজায় বিমান হামলায় ৪৫ জন নিহত হওয়ার পর...
1760614981.migri
চীনে গত সপ্তাহে নানা অভিযোগে খ্রিস্টান সম্প্রদায়ের অন্তত...
1760530900.202
ওডেসার মেয়রের নাগরিকত্ব বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
1760449555.Untitled-9 copy
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে গাজায় প্রকাশ্যে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া...
1760160247.Machado_Trump
মারিয়া তার নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেছেন।
prothomalo-bangla_2025-10-10_g3p6162r_maria-ezgif.com-avif-to-jpg-converter
ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো নোবেল শান্তি পুরস্কারে ভূষিত...
1759987109.gaja
গাজা ইস্যুতে শান্তি উদ্যোগে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে