আজ || বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬
শিরোনাম :
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে, হুমকিতে মানুষ পশু ও ফসল   |  খুলনা-১ আসনে জামায়াতের চমক   |  খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা   |  চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার   |  ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী, তবে পত্রিকায় শিরোনাম হওয়া বিতর্কিতরা থাকবে শহরের বাইরে   |  নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র জনতা : পরওয়ার   |  নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা রয়েছে; সরকার প্রশাসন ও ইসি বলিষ্ঠ না হলে অংশগ্রহণ মূলক হবে না   |  ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে খুলনায় বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালন   |  খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫ মাসে ৪৪ হত্যা   |  স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে ঘাটতি খুলনায়   |  খুলনায় রায় ঘোষণার পরে মিষ্টি বিতরণ : শেখবাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ   |  খুলনায় একই পরিবারের ৩ জনসহ চার খুন   |  খুলনায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার   |  এমইউজে খুলনার দ্বি-বার্ষিক নির্বাচন   |  ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: জহির উদ্দীন স্বপন   |  
পেশা বদলে প্রভা এখন মেকআপ আর্টিস্ট
পেশা বদলে প্রভা এখন মেকআপ আর্টিস্ট
আপডেট টাইম : অক্টোবর, ২৬, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
পাঠক পড়েছে || ২৬

সাদিয়া জাহান প্রভার ইনস্টাগ্রাম প্রোফাইলজুড়ে এখন মেকআপের ভিডিও। গত কয়েক মাসে তিনি এমন অনেক ভিডিও পোস্ট করেছেন, যেখানে অন্যদের মেকআপ করিয়ে দিতে দেখা যাচ্ছে প্রভাকে।

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তিনি। মেকআপ রুম, শুটিং সেট, লাইট-ক্যামেরা-অ্যাকশনে কেটেছে প্রভার জীবনের অনেকটা সময়। ইদানীং অবশ্য অভিনয় অনেকটাই কমিয়ে দিয়েছেন। অভিনয়ের বাইরে এখন তাঁর নতুন প্যাশন মেকআপ, আর এ বিষয়টি দারুণভাবে উপভোগ করছেন, সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্টে এমনটাই জানালেন প্রভা।

এত দিন শুটিং সেটে মেকআপ শিল্পীদের তুলিতে চরিত্র হয়ে উঠতেন প্রভা। এবার নিজেই নিয়েছেন সেই দায়িত্ব। তাঁর প্রতিভা ও দক্ষতায় সেজে উঠছেন মডেলরা। অবশ্য প্রভার বেশির ভাগ মডেল এ দেশীয় নন, আমেরিকান।

২৪ অক্টোবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন প্রভা। তাতে দেখা যাচ্ছে, পারলারে মেকআপ করিয়ে দিতে ব্যস্ত তিনি। প্রভার সুনিপুণ দক্ষতায় সেজে উঠছেন মডেলরা।

ভিডিও থেকে জানা গেল, প্রভা যেখানে বসে মেকআপ করছেন, সেটির নাম ‘দ্য মেকআপ একাডেমি’। নিউইয়র্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যাঁরা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাঁদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম।

ধারণা করা হচ্ছে, এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এখন সেখানেই কর্মরত প্রভা। ‘মেকআপ বাই প্রভা’ নামে আরেকটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাওয়া গেল, সেখানে তাঁর কাজের কয়েকটি ভিডিও পোস্ট করা হয়েছে। এই অ্যাকাউন্টের বায়োতে প্রভা নিজের পরিচয় দিয়েছেন, ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে।

সেখানে যাঁদের ভিডিও আপলোড করা হয়েছে, তাঁদের ব্যক্তিগত প্রফাইলে পোস্ট করা কয়েকটি ছবির মেকআপ আর্টিস্টের ক্রেডিটেও দেওয়া হয়েছে প্রভার নাম।

Untitled-1
উপকূলীয় নদীর পানিতে লবনাক্ততার মাত্রা চরমে,...
krisna nandi
খুলনা-১ আসনে জামায়াতের চমক
khulna mobile shop
খুলনায় ধর্মঘটে মোবাইল হ্যান্ডসেট বিক্রেতারা
betar khulna
চ্যালেঞ্জে বেতার সম্প্রচার, করণীয় নির্ধারণে সেমিনার
bnp pic
ঐক্যবদ্ধ প্রচারণায় নামবে বিএনপির ৬ প্রার্থী,...
1000107779
নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে ছাত্র...
1000106332
নির্বাচন নিয়ে জনমনে আগ্রহের পাশাপাশি শংকা...
images
ভাড়া বৃদ্ধি সহ ৬ দফা দাবীতে...
murder-2
খুলনায় বেপরোয়া টার্গেট কিলিং : ১৫...
1000100586
স্কুল ফিডিং কার্যক্রমের প্রথম দিনেই সরবরাহে...
1760318549.relation
সম্পর্ককে স্থায়ী ও মজবুত রাখার ৩টি...
1757729987.darochini
দ্রুত ওজন কমাতে সহায়ক দারুচিনির পানি
fsdgd
বৃদ্ধ বা বয়স্কদের সঙ্গে ভিডিও চ্যাট...
sdfgszd
সকালের ছোট ছোট অভ্যাসই রক্ষা করে...
hdfhd
গাজীপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের দেড়...
caja-manga-ezgif.com-webp-to-jpg-converter
আমড়ার সাতটি দারুণ বৈশিষ্ট্য
sggdf
শুতে যাওয়ার আগে কি ফোন ব্যবহার...
gsg
বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরীর বড়...
hdd
খুলনায় স্বামীর হাতে স্ত্রী খুন
khulna road 01
৪ কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়নি...

আরও পড়ুন

1761056131.sadhu dam
পদ্মহেম ধামে ২৩ অক্টোবর বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে
1760883770.ritu-rajesh
ঋতুপর্ণার স্বামীর চরিত্রের প্রস্তাব পেয়ে বিস্মিত হয়েছিলেন রাজেশ!
1760782915.mahi
দেড় বছর পর মুখ খুললেন মাহিয়া মাহি: ‘রাগের...
1760533234.mahiya mahi
ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মাহিকে নিয়ে নতুন...
1760441488.mahi-rakib
মাহির দাম্পত্য জীবনে নতুন করে মিলনের ইঙ্গিত?
1760262154.nishi
বাংলাদেশের ‘নিশি’ প্রথমবারের মতো এমা অ্যাওয়ার্ডে পুরস্কার অর্জন...
1759929416.ditipriya
দিতিপ্রিয়ার সঙ্গে হঠাৎ কী ঘটল?
1759841134.Dev
বিয়ে সময়ের হাতে, ভাগ্য ঠিক করবে কবে হবে:...

আপনার পছন্দের পোস্ট খুঁজে নিন সার্চ করে